Amit Shah: বিমানবন্দর থেকে অমিত শাহ বেরোতেই নিভল রাস্তার আলো! বিজেপির নিশানায় মুখ্যমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তামিলনাড়ু সফরে। শনিবার গভীর রাতে তিনি চেন্নাই (ণপাললোগ) গিয়ে পৌঁছেছেন। তিনি ভিআইপি গেট দিয়ে বেরোতেই চেন্নাই বিমানবন্দরের কাছের রাস্তার সব আলো নিভে যায়। যে ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিজেপি (BJP) কর্মীরা। তাঁরা ডিএমকে (DMK) সরকার এবং বিদ্যুৎমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন।
জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কনভয় বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২৩০ কেভি সরবরাহ লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতেই কিছুক্ষণের জন্য এলাকায় বিদ্যুৎ বিপর্যয় হয়।

শুধু বিমানবন্দর এলাকাতেই নয়, পোরুর, সেন্ট থমাস মাউন্ট, পুনামাল্লি-সহ বিভিন্ন জায়গায় পাওয়ার কাট করা হয়। রাত সাড়ে নটা থেকে সোয়া দশটা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট ছিল বলে জানা গিয়েছে। সন্ধের দিকে সেখানে ঝড়-বৃষ্টি হয়। যে কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় বলে জানা গিয়েছে।
শনিবার চেন্নাইয়ে পৌঁছনোর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) টুইট করে জানান, তিনি চেন্নাইয়ে পৌঁছেছেন। সেখানকার জনগণের স্নেহে তিনি কৃতজ্ঞ। রবিবার তিনি ভেলোরের জনসভায় অংশ নেবেন বলেও জানান।
Reached Chennai (Tamil Nadu). Grateful to the people of this vibrant state for their affection and support. Will attend a public rally in Vellore tomorrow. pic.twitter.com/sfM3nNfYXs
— Amit Shah (@AmitShah) June 10, 2023
এদিকে ডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (mk stalin) অমিত শাহকে উদ্দেশ করে বলেছেন, গত নয় বছরে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর জন্য কোন কোন প্রকল্প তৈরি করেছে, তার তালিকা যেন পেশ করা হয়। পাশাপাশি তিনি প্রশ্ন করেছেন, কেন্দ্রীয় সরকার কি তামিলনাড়ুর জন্য পরিকল্পনা তৈরি করতে প্রস্তুত?
মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (mk stalin) বলেছেন, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় থাকার সময় তামিলনাড়ুর জন্য অনেকগুলি প্রকল্প আনা হয়েছিল। সেই সময় চেন্নাই মেট্রো রেলের প্রথম ধাপ বাস্তবায়িত হয়েছিল। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ব্যয়ের ১১ শতাংশ রাজ্যে এসেছিল।

অন্যদিকে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের এই আক্রমণের পরে, রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী স্ট্যালিনের মুখে অনেক ভয় দেখতে পাচ্ছেন। রবিবার তারা মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের উত্তর দেবেন বলেও জানান। তাঁর পাল্টা প্রশ্ন গত ২ বছর তিনি তামিলনাড়ুর জন্য কী করেছেন।
রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), চেন্নাইয়ে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলবেন, যাঁরা অরাজবৈতিক অবং তামিলনাড়ুকে গর্বিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিমানবন্দর ছাড়ার পরেই বিদ্যাৎ বিভ্রাটকে তিনি তীব্র কটাক্ষ করেছেন।












Click it and Unblock the Notifications