অমিত শাহর কীসের ২০ কিলো কমানোর কথা বললেন বাবা রামদেব!
অমিত শাহের ওজনের ২০ কিলো কমিয়ে ফেলেছেন যোগ অভ্যাস করে। এমনই দাবি বাবা রমদেবের।
যোগ অভ্যাসের দ্বারা অনেক রোগ ভোগই কমিয়ে ফেলা যায়, বলে বহু দিন ধরেই পরামর্শ দেন বহু যোগগুরু। শুধু তাই নয় কমানো যায় মেদও। আর তার সাম্প্রতিকতম উদাহরণ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি তাঁর ওজনের ২০ কিলো কমিয়ে ফেলেছেন যোগ অভ্যাস করে। এমনই দাবি বাবা রমদেবের।

আগামী বুধবার দিন যোগ দিবস। তার আগে মঙ্গলবার আমেদাবাদের এক সভায় একথা বলেন বাবা রামদেব। অনুষ্ঠানে তিনি জানান, অনেক সময়ই মানুষ য়োগের মতো বিষয়তে সহজে নেন না অনেকে। তবে যোগকে খেলাধুলাম মতো করেই দেখা উচিত বলে দাবি করেন তিনি।
পাশাপাশি তিনি বলেন, যোগকে অলিম্পিকেও স্থান দেওয়ার দাবি জানান বাবা রামদেব। এছাড়াও এদিনের সভায়, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের কথাও বলেন তিনি।












Click it and Unblock the Notifications