ইস্তেহার নিয়ে সাম্প্রদায়িক উস্কানি! অমিত শাহের বিরুদ্ধে কমিশনে কংগ্রেস
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম রাজনীতি। এখনও বাকি দুই রাজ্যের ভোট। চড়ছে পারদ। অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম রাজনীতি। এখনও বাকি দুই রাজ্যের ভোট। চড়ছে পারদ। অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। দলের ইস্তেহার নিয়ে ভুল প্রচার করে তেলেঙ্গানায় সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে তারা।

কংগ্রেসের ইস্তেহার নিয়ে অভিযোগ
রঙ্গারেড্ডি জেলার আমঙ্গল-এ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেন, কংগ্রেস সংখ্যালঘুদের সন্তুষ্ট করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, কংগ্রেস তাদের ইস্তেহারে মসজিদ ও চার্চের জন্য বিনামূল্যে বিদ্যুৎদেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তালিকা থেকে মন্দিরকে বাদ দেওয়া হয়েছে।

কংগ্রেসের দাবি
অমিত শাহের দাবির বিপক্ষে, কংগ্রেসের দাবি, তাদের ইস্তেহারে শুধু মসজিদ কিংবা চার্চই নয়, মন্দিরের পাশাপাশি অন্য ধর্মীয়স্থানে বিনামূল্য বিদ্যুৎ দেওয়ার কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশনে কংগ্রেস
বিজেপির সর্বভারতীয় সভাপতির মন্তব্যের বিরোধিতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবালের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে যায়। সেই দলে ছিলেন কংগ্রেস নেতা কমল নাথও। অমিত শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

শাহের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
কংগ্রেসের অভিযোগ, ভুল ইস্তেহারের কথা বলে অমিত শাহ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছেন। শাহের বক্তব্যের ওপর ভিত্তি করে তাঁকে নোটিশ পাঠানোর দাবি করা হয় কংগ্রেসের তরফে।












Click it and Unblock the Notifications