Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Amit Shah: সংবিধান নিয়ে বলা মানায় না কংগ্রেসের! কিশোর কুমারের উদাহরণ টেনে কারণ ব্যাখ্যা অমিত শাহের

Amit Shah: ভারতের সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ বিতর্কে রাজ্যসভায় আজ বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে একের পর এক ঘটনার কথা তুলে ধরে আক্রমণ করলেন রাহুল গান্ধীকেও। দেশকে ঐক্যবদ্ধ রাখতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকার প্রশংসাও করলেন।

Amit Shah

দেশের অগ্রগতির নেপথ্যে সংবিধানের অবদানের কথা মনে করানোর পাশাপাশি কংগ্রেসকে আক্রমণ করে শাহ বলেন, সংবিধানের নীতিকে অসম্মান করে অহেতুক বদল এনে ব্যক্তিগত স্বার্থসিদ্ধিতে কাজে লাগানো হয়েছে।

শাহ বলেন, যাঁরা গণতন্ত্রের সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন তাঁদের বলতে চাই দেশ ৭৫ বছরের বেশি আগে স্বাধীন হয়েছে। আমাদের গণতন্ত্রও ক্রমেই মজবুত হয়েছে। সংবিধান ছিল বলেই অনেক স্বৈরাচারীর ঔদ্ধত্যের বিনাশ ঘটানো সম্ভব হয়েছে।

বিরোধী দলগুলির লাগাতার অভিযোগ, বিজেপি দেশের সংবিধান বদলে দিতে চায়। এর পাল্টা শাহ বলেন, দেশের মানুষ একনায়কতন্ত্রের গর্বকে ভেঙে দিয়েছেন। যদি রিডিং গ্লাস বা পড়ার চশমা বিদেশি হয়, তাহলে ভারতীয় নানা বিষয় দেখতে পাওয়া যায় না।

সংবিধানকে বদল করে মানুষেক ভাব প্রকাশের অধিকার খর্ব করার জন্য নেহরু ও ইন্দিরাকে নিশানা করেন শাহ। তিনি বলেন, সংবিধান সংশোধনের কথা সংবিধানেই বলা রয়েছে। কংগ্রেস ৫৫ বছরের শাসনকালে ৭৭ বার সংবিধান সংশোধন করেছে। আর বিজেপি ১০ বছরে করেছে ২২ বার।

অমিত শাহ আরও বলেন, বিগত ৭৫ বছরে অনেক দেশ স্বাধীন হয়েছে, নতুনভাবে পথচলা শুরু করেছে। কিন্তু গণতন্ত্র সফল হয়নি অনেক জায়গায়। আমরা যে বদলগুলি করেছি তা হয়েছে কোনও রক্তপাত ছাড়াই। গণতান্ত্রিকভাবে দেশের মানুষই ডিক্টেটরদের ঔদ্ধত্য চূর্ণ করেছেন।

শাহ বলেন, এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীর ক্ষমতায় আসাকে অবৈধ বলে রায় দিতেই ১৯৭৫ সালের জুন থেকে ২১ মাসের জন্য জরুরি অবস্থা জারি হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবাদে সম্পাদকীয়র খালি পাতা ছেপেছিল। শাহ জানান, কীভাবে তিনি নিজে জরুরি অবস্থা বুঝতে পেরেছিলেন।

অমিত শাহ বলেন, আমি বিনাকা গীতমালা শুনতাম। হঠাৎ দেখলাম বন্ধ হয়ে গেল। পরে প্রতিবেশীর মুখে শুনেছিলাম, কিশোর কুমারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না বলে ইন্দিরাই চাননি ওই অনুষ্ঠানে কিশোরের গান চলুক। ফলে নতুন করে রেকর্ডিং হলো। ১৯ মাস কিশোরের সঙ্গে লতা মঙ্গেশকরের ডুয়েট গান শুধু লতার কণ্ঠেই শোনা যেত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন কংগ্রেসের সমালোচনা করে আরও বলেন, এরাই গণতন্ত্র নিয়ে কথা বলে! দেশের মানুষ এমন বড় শাস্তি ওদের দিয়েছেন যে কখনও ওই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তির কথা তারা স্বপ্নেও দেখবে না।

ভারত অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারবেন না বলে যাঁরা মন্তব্য করে এসেছেন তাঁরা জেনে রাখুন ভারতের অর্থনীতি এখন বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম। ইউকে এখন ভারতের পিছনে।

ইভিএম প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা দিয়ে শাহ বলেন, হরিয়ানা ও মহারাষ্ট্রে হারের জন্য ইভিএমকে কংগ্রেস দায়ী করছে। কিন্তু যেখানে ইন্ডিয়া জোট জিতেছে সেই ঝাড়খণ্ড নিয়ে কিছু বলছে না। কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি করে থাকে। মুসলিমদের, বিশেষ করে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। আর এনডিএ সরকার মুসলিমদের জন্য অনেক উদ্যোগ নিয়েছে। তিন তালাক রদ করেছে।

রাহুল গান্ধীকে নিশানা করে শাহ বলেন, সংবিধানের একটি ফাঁকা কপি দেখিয়ে বলা হয়েছে সংবিধান নাকি বিপন্ন। সংবিধান নিয়ে এর চেয়ে বড় জালিয়াতি আর হতে পারে না। ভোটাররা সে কারণেই উচিত শিক্ষা দিয়েছেন বলে মন্তব্য শাহের। তিনি বলেন, বিজেপি কখনও তোষণের রাজনীতি করবে না। এমনকী একজন সাংসদ থাকলেও। কংগ্রেসের উচিত এটা স্পষ্ট করা যে, তারা মুসলিম পার্সোনাল ল সমর্থন করে কিনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+