লক্ষ্য ভ্রমণকারীদের জন্য দ্রুত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, নতুন সুবিধা চালু করলেন অমিত শাহ
ভ্রমণকারীদের জন্য নতুন সুবিধা চালু করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দিল্লির আইজিআই বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম বা এফটিআইটিটিপি উদ্বোধন করবেন। এটি এমন একটি ব্যবস্থা যা দ্রুত অভিভাবনে সাহায্য করবে। এর জন্য লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। এই সুবিধা পাবেন নথিভুক্ত বিশ্বস্ত ভ্রমণতকারীরা।
এফটিআই-টিটিপি-র অধীনে যোগ্য ব্যক্তিদের অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনপত্রে উল্লিখিত অন্য প্রয়োজনীয় তথ্য যেমন বায়োমেট্রিক্স ( আঙুলের ছাপ, মুখের ছবি) জমা দিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় যাচাইকরণ এহং যোগ্যতা নিশ্চিত করণের পরে নির্দিষ্ট চার্জ দিতে হবে।

নতুন ব্যবস্থায় সুবিধা
একবার এফটিআই-টিটিপির আবেদন করলে এবং তা অনুমোদিত হলে, সেই ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গকে ভারতে আসার সময় অভিবাসনের ছাড়পত্রের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানোর কঠিন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে না। এই ধরণের ভ্রমণকারীদের জন্য নির্দিষ্ট লেন তৈরি করা হবে।
আমেরিকায় একই ব্যবস্থা
প্রসঙ্গত এই মুহূর্তে আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন-এর একইরকম একটি প্রোগ্রাম রয়েছে। যা আগে থেকেই যাচাই করা। যেসব ভ্রমণকারী কম ঝুঁকিপূর্ণ, তাঁদেরকেই এই ছাড়পত্র দেওয়া হয়, আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে।
মূলত ভারতীয়দের জন্য সুবিধা
এফটিআই-টিটিপি ভারতীয় নাগরিক এবং বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হল ভ্রমণকে আরও দ্রুত, সহজ এবং আরও নিরাপদ করা। এই উদ্যোগ প্রত্যেকের জন্য ভ্রমণের সুবিধা দিতে সরকারের প্রতিশ্রুতি, বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।
এক আধিকারিক জানিয়েছেন, এফটিআই-টিটিপি-এর জন্য প্রাপ্তবয়স্ক ভারতীয়দের জন্য প্রসেসিং ফি দিতে হবে দুই হাজার টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য হাজার টাকা এবং বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য একশো ডলার দিতে হবে।
ভুল হলে দায়ী আবেদনকারীই
ভুল বা মিথ্যা তথ্য আবেদনপত্রে কোনও তথ্য গোপন করলে আবেদন প্রত্যাখ্যানের জন্য দায়ী করা হবে। সেই আবেদনকারী কংবা আবেদনকারীদের জন্য এফটিআই-টিটিপির নথিভুক্তি বিবেচনা করা হবে না।
এই নথিভুক্তি সর্বোচ্চ পাঁচ বছর কিংবা পাসপোর্টের বৈধতা পর্যন্ত বৈধ থাকবে।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications