তেলেঙ্গানাতেই শেষ, KCR-এর প্রধানমন্ত্রী হওয়ার বাসনা নিয়ে কটাক্ষ! রাজ্য সফরে ওয়াইসিকেও নিশানা অমিত শাহের

তেলেঙ্গানা সফরে গিয়ে হায়দরাবাদের কাছে চেভেলায় করা সভা থেকে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কেসিআর-এর উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, বিজেপি সরকার গঠনের আগে তারা কত টাকা পেত আর এখন কত টাকা পায়?

অমিত শাহ বলেন, আগে তেলেঙ্গানা বছরে ৩০ হাজার কোটি টাকা পেত। আর ২০২২-২৩ সালে প্রধানমন্ত্রী মোদী তেলেঙ্গানাকে একলক্ষ কুড়ি হাজার কোটি টাকা দিয়েছেন। তিনি গাবি করেন, উন্নয়নের কাজ একমাত্র বিজেপিই করতে পারে।

অমিত শাহ

হায়দরাবাদের কাছে চেভেলায় করা সভায় অমিত শাহ অভিযোগ করেন তেলেঙ্গানার পুলিশ সম্পূর্ণ রাজনৈতিক। তিনি আরও অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী মোদী রাজ্যের জন্য অনেক কল্যাণমূলক প্রকল্পের জন্য টাকা পাঠান। কিন্তু তা সাধারণ মানুষের কাছে পৌঁছয় না।

অমিত শাহ বলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন না কেন, রাজ্যে জনগণকে তিনি প্রধানমন্ত্রী মোদীর থেকে দূরে রাখতে পারবেন না। অমিত শাহ অভিযোগ করেছেন কেসিআর বিজেপির কর্মীদের জেলে রাখতে শুরু করেন। অমিত শাহ বলেছেন, তেলেঙ্গানা সরকার মনে করছে বিজেপি কর্মীরা জেলে যেতে ভয় পান।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেছেন, বিজেপির কর্মীরা নৃশংসতা আর অপরাধ সহ্য করতে ভয় পায় না। ভারত রাষ্ট্র সমিতিকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিজেপির লড়াই শেষ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। অমিত শাহ আরও বলেছেন, জনগণের দৃষ্টি ঘোরাতে দলের নাম টিআরএস থেকে বিআর এস করা হয়েছে।

কেসিআর

অমিত শাহ কটাক্ষ করে বলেছেন, কেসিআর দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু সিএম কেসিআর তেলেঙ্গানাতেই শেষ হয়ে যাবেন। অমিত শাহ এআইএমআইএমকেও নিশানা করেন। তিনি বলেন, ভারতের মানচিত্র তৈরির সময় তারা কাশ্মীরকে অর্ধেক করে দেখান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তেলেঙ্গানাবাসীর উদ্দেশে বলেন, তিনি প্রতিশ্রুতি নিচ্ছেন তেলেঙ্গানায় বিজেপির সরকার হবে এবং হায়দরাবাদ প্যারেড গ্রাউন্ডে বিজেপি তেলেঙ্গানার স্বাধীনতা দিবস উদযাপন করবে। তিনি আরও বলেন, বিজেপি মজলিসকে ভয় পায় না।

অমিত শাহ বলেছেন, তেলেঙ্গানার সরকার সাধারণ মানুষের জন্য চলবে, ওয়াইসির জন্য নয়। তিনি বলেন, তেলেঙ্গানায় এমন কোনও সরকার চলতে পারে না, যার স্টিয়ারিং ওয়াইসির মজলিসের হাতে থাকবে। তিনি বলেন, বিজেপি তেলেঙ্গানায় এমন সরকার গঠন করবে, যা দেশের উন্নয়ন, তেলেঙ্গানার উন্নয়ন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+