(ছবি) বিজেপির নতুন সভাপতি অমিত শাহ: মাহেন্দ্রক্ষণের কিছু ঝলক
নয়াদিল্লি, ৯ জুলাই: অমিত শাহ বিজেপির নতুন সভাপতি হলেন। নরেন্দ্র মোদীর 'আশীর্বাদধন্য' হিসাবে পরিচিত তিনি। দলের সদর দফতরে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর খুশির নানা ঝলক ধরা পড়ল পিটিআইয়ের ক্যামেরায়।

আশিস মাগে
বিজেপি সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর লালকৃষ্ণ আদবানির আশীর্বাদ নিচ্ছেন অমিত শাহ।

হাঁ করো দেখি...
প্রিয় শিষ্যকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদী।

আপনিই একমেবাদ্বিতীয়ম
দলের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন অমিত শাহ।

বিজয়মাল্য দেব তোমারই গলে
অমিত শাহকে মালা দিয়ে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী।

অটুট জোড়
সাংবাদিকদের আবদারে 'পোজ' দিলেন গুরু ও শিষ্য।












Click it and Unblock the Notifications