বিজেপি সভাপতি হিসেবে অমিত শাহকে নিয়ে জল্পনা চরমে! চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জেনে নিন বিস্তারিত

বিজেপি সভাপতি হিসেবে আগামী ছ-মাস দায়িত্ব চালিয়ে যাবেন অমিত শাহ। এমনটাই খবর সূত্রের। তবে এই সময়ের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের জন্য বিজেপির অভ্যন্তরীণ নির্বাচন চলবে বলে জানা গিয়েছে।

বিজেপি সভাপতি হিসেবে আগামী ছ-মাস দায়িত্ব চালিয়ে যাবেন অমিত শাহ। এমনটাই খবর সূত্রের। তবে এই সময়ের মধ্যে নতুন সভাপতি নির্বাচনের জন্য বিজেপির অভ্যন্তরীণ নির্বাচন চলবে বলে জানা গিয়েছে। তবে বিজেপি এখনও নতুন সভাপতি নির্বাচন করবে, নাকি সাংগঠনিক নির্বাচনের পরেই তা সম্পন্ন করা হবে, তা জানা যাবে আগামী কয়েকদিনের মধ্যেই।

বিজেপি সভাপতি হিসেবে অমিত শাহকে নিয়ে জল্পনা চরমে! চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জেনে নিন বিস্তারিত

বৃহস্পতিবার অমিত শাহ সাংগঠনিক নির্বাচনের জন্য রাজ্য বিজেপি সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে কথা বলবেন। নির্বাচনের দিন এবং সদস্যপদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। বিজেপি সূত্রে খবর, সাংগঠনিক নির্বাচন সম্পন্ন করতে বেশ কয়েকমাস লেগে যেতে পারে। অক্টোবর নভেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এবারের নির্বাচনে বিজেপি ৩০০ আসনের বেশি প্রাপ্তির জন্য ৫৪ বছর বয়স্ক অমিত শাহকে কৃতিত্ব দেওয়া হচ্ছে।

নরেন্দ্র মোদী সরকারে যোগ দেওয়ার পর থেকে দলে অমিত শাহের উত্তরাধিকারী নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অমিত শাহই দলের সভাপতি থেকে যাবেন বলে মনে করছে দলের একচি অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+