এবার এইমসে ভর্তি অমিত শাহ! পর্যবেক্ষণে রাখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে
ফের হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতে তাঁকে নয়াদিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে। দিন কয়েক আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।
ফের হাসপাতালে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার রাতে তাঁকে নয়াদিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে। দিন কয়েক আগেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

হাসপাতালে পর্যবেক্ষণে অমিত শাহ
অমিত শাহকে এইমসে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার নেতৃত্বাধীন একদল চিকিৎসক এই দায়িত্বে রয়েছেন। এইমসের তরফে জানানো হয়েছে, গত ৩-৪ দিন ধরে ক্লান্তি ও শরীরে ব্যথা অনুভব হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতাল থেকেই কাজ অমিত শাহের
হাসপাতালের তরফে জানানো হয়েছে. বর্তমানে তিনি সুস্থ, হাসপাতাল থেকেই কাজ চালাবেন।

শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান
শুক্রবার করোনা নেগেটিভ হওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। হাসপাতাল থেকে মুক্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন অমিত শাহ।

করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি
এর আগে প্রায় দু সপ্তাহ তাঁকে গুরগাঁও-এর মেদান্ত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। অগাস্টের শুরুতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications