জঙ্গি হামলায় সরকারি কর্মী ও পুলিশের মৃত্যু! কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অমিত শাহের

জঙ্গি হামলায় সরকারি কর্মী ও পুলিশের মৃত্যু! কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অমিত শাহের

জম্মু ও কাশ্মীরের (Jammy and kashmir) নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সাম্প্রতিক সময়ে জঙ্গিরা বেশ কয়েকটি জায়গায় হামলা চালায়। এর মধ্যে এক কাশ্মীরী পণ্ডিতকে গুলি করে হত্যার ঘটনাও রয়েছে। যা নিয়ে বিরোধীরা মোদী সরকারকেই নিশানা করেছে।

উচ্চপর্যায়ের বৈঠকে যাঁরা ছিলেন

উচ্চপর্যায়ের বৈঠকে যাঁরা ছিলেন

জম্মু ও কাশ্মীর নিয়ে এদিনের উচ্চপর্যায়ের বৈঠকে ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোদ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে দুবছর পরে ৩০ জুন থেকে হতে যাওয়া অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।

সরকারি কর্মী ও পুলিশ হত্যা

সরকারি কর্মী ও পুলিশ হত্যা

জম্মু ও কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ অব্যাহত রয়েছে। ১২ মে বুদগাঁওতে সরকারি অফিসের মধ্যে ঢুকে রাহুল ভাট নামে এক কর্মীকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। নিরাপত্তার কারণে ওই কর্মী বারে বারে তাঁকে বদলির আবেদন করেছিলেন। এদিকে এই ঘটনার পরের দিন রাজ্য পুলিশের এক কনস্টেবল রিয়াজ আহমেদ খোকারকে তাঁর বাসভবনে গুলি করে হত্যা করে জঙ্গিরা।
সরকারি কর্মী কাশ্মীরি পণ্ডিতকে হত্যার পরেই উপত্যকায় কাশ্মীরি পণ্ডিত এবং সরকারিকর্মীদের বাড়তি নিরাপত্তার দাবি করে বিক্ষোভ চলে। সরকারি কর্মীদের বদলির দাবিও তোলা হয়।

কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা না ছাতে আবেদন

কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা না ছাতে আবেদন

এদিকে জম্মু ও কাশ্মীরের বড় দলগুলিকে নিয়ে গঠিত পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন কাশ্মীরি পণ্ডিত সরকারি কর্মীদের কাছে আবেদন জানিয়ে বলেছে, তাঁরা যেন কাশ্মীর উপত্যকা ছেড়ে না যান। কেননাী এটাই তাদের ঘর। তাঁরা কাশ্মীর ছেড়ে গেলে তা সবার কাছে বেদনাদায়ক হবে। বলেও মন্তব্য করা হয়েছে পিএজিডির তরফে।

অমরনাথ যাত্রায় বাড়তি নিরাপত্তা

অমরনাথ যাত্রায় বাড়তি নিরাপত্তা

গত সপ্তাহে জম্মুর কাটরার কাছে একটি বাসে আগুন লেগে চারজন তীর্থযাত্রীর মৃত্যু হয় এবং কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশের প্রাথমিত অনুমান আগুন লাগাতে স্টিকি বোমা ব্যবহার করা হয়েছিল। পরপর বিভিন্ন ঘটনায় এবারের অমরনাথ যাত্রা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জের। এবারের অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ১২ হাজার আধাসামরিক বাহিনীর পাশাপাশি কয়েকহাজার জম্মু ও কাশ্মীর পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত করোনা মহামারীর কারণে ২০২০ ও ২০২১-এ অমরনাথ যাত্রা বাতিল করতে হয়। তবে ২০১৯-এ সংবিধানের ৩৭০ ধারা বাতিলের আগে ছোট করে অমরনাথ যাত্রা হয়েছিল। রাজ্য প্রশাসনের অনুমান এবার অমরনাথ যাত্রায় প্রায় তিনলক্ষ তীর্থযাত্রী অংশ নিতে পারেন। আর ১১ অগাস্ট এবারের তীর্থযাত্রা শেষ হবে বলে অনুমান প্রশাসনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+