পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস, মোদীকে আক্রমণে মুখ খুললেন অমিত শাহ
পুলওয়ামায় হামলার পর নাকি জিম করবেট ন্যাশনাল পার্কে সেদিন বিকেলেই একটি তথ্যচিত্রের শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
পুলওয়ামায় হামলার পর নাকি জিম করবেট ন্যাশনাল পার্কে সেদিন বিকেলেই একটি তথ্যচিত্রের শ্যুটিং করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

পুলওয়ামা হামলা নিয়ে রাজনীতি করছে কংগ্রেস। বিজেপির দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলার কোনও এক্তিয়ার কংগ্রেসের নেই। নিজের রাজনৈতিক স্বার্থে কংগ্রেস প্রধানমন্ত্রীকে আক্রমণ করছে বলে অভিযোগ শাহের।
অন্ধ্রপ্রদেশেরর রাজামুন্ড্রিতে এক সভায় তিনি বলেন, কংগ্রেসের জানা উচিত, প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা দেশের জন্য কাজ করেন।
পাল্টা কংগ্রেসকে আক্রমণ করে শাহ বলেন, তাঁদের দলের নেতা নভজ্যোত সিং সিধু পাকিস্তানের হয়ে কথা বলছেন। আর কংগ্রেস সরকারকে আক্রমণ করছে।
কংগ্রেস নেতা রণদীপ সিং সূরযেওয়ালার অভিযোগ, পুলওয়ামায় জঙ্গি হামলা হয়েছে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টে ১০ মিনিটে। আর সেদিনই সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জিম করবেট পার্কে ছিলেন মোদী। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ তিনি ধানগড়ি গেট দিয়ে বাইরে আসেন বলেও সূরযেওয়ালা অভিযোগ করেছেন।
কংগ্রেসের অভিযোগ, যখন সারা দেশ পুলওয়ামা হামলার ঘটনায় শোক করছে, তখন দেশের প্রধানমন্ত্রী সন্ধ্যা পর্যন্ত শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। কোন প্রধানমন্ত্রী এমন কাজ করে? প্রশ্ন করেছেন সূরযেওয়ালা। যার পাল্টা অমিত শাহ কংগ্রেসকে আক্রমণ করেছেন।












Click it and Unblock the Notifications