মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ জ্ঞান বাড়ানোর পরামর্শ! অমিতের এনআরসি-তোপ
অসমের এনআরসি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে নিশানা করেই ক্ষান্ত নন অমিত শাহ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ জ্ঞান বাড়ানোর পরামর্শও দিয়েছেন।
অসমের এনআরসি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে নিশানা করেই ক্ষান্ত নন অমিত শাহ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ জ্ঞান বাড়ানোর পরামর্শও দিয়েছেন। ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, মমতাজি, এ ব্যাপারে আপনার জ্ঞানকে আর একটু প্রকট করুন। আপনার সাধারণ জ্ঞান আরও বাড়ানো দরকার।

এরপরই তিনি বলেন, এলআরসি নিয়ে আপনি যে বার্তা দিচ্ছেন, তাতে দেশ আরও সমস্যার পড়বে। কংগ্রেসকে সঙ্গে নিয়ে আপনি দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। তারপর আপনি অভিযোগ করেছেন, আমরা ভোটের রাজনীতি করছি। কিন্তু আদতে এটা সত্যি নয়। সত্যি এই যে, আমরা ভোটের রাজনীতি করছি না। ভোটের রাজনীতি করছেন আপনিই।
এদিন, এনআরসির জন্য কংগ্রেসের কোর্টে বল ঠেলে দেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, রাজীব গান্ধী চুক্তি করেছিলেন। কিন্তু কংগ্রেসের হিম্মত ছিল না এনআরসি করার, আমাদের হিম্মত আছে, তাই আমরা এনআরসি করেছি। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে পরামর্শ দেন, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে খেলবেন না। দেশের সুরক্ষার জন্যই এনআরসি জরুরি।
তিনি আরও বলেন, বিজেপি কখনও ভোট-ব্যাঙ্কের রাজনীতি করে না। করবেও না। বরং তৃণমূলই ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছিলেন, যাঁরা বিজেপি করতে রাজি নন, তাঁদেরকেই দেশ থেকে বের করতে চাইছে।
ভারতের রাজনীতি সহনশীলতা ও গণতন্ত্রের উপর দাঁড়িয়ে রয়েছে। বিজেপি তা মানে না। এর জবাবে অমিত শাহ বলেন, আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করছি। আমরা চাইছি দেশ আরও নিরাপদ থাকুক। দেশকে নিরাপদ রাখতে গেলে যা করণীয়, সেটাই করা হয়েছে। আর আপনি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন। কংগ্রসকে সঙ্গে নিয়ে আপনি দেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, অসমের জাতীয় নাগরিক পঞ্জি দেশের নিরাপত্তার সহায়ক হবে।












Click it and Unblock the Notifications