Manipur: শান্তি ভঙ্গ হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি অমিত শাহের, মণিপুরবাসীকে কী বার্তা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

গত একমাস ধরে হিংসায় জ্বলছে মণিপুর। দুই আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সংঘাত কিছুতেই থামানো যাচ্ছে না উত্তর পূর্বের এই রাজ্যে। গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছেছেন মণিপুরে। সেখানে হিংসাং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সঙ্গে হিংসায় প্ররোচনা দিকে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন অমিত শাহ।

গত একমাস ধরে লাগাতার হিংসায় বিধ্বস্ত মণিপুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মণিপুরের মোরে এবং কাংপোখি এলাকা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার মণিপুরে ুপৌঁছই কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন যে কোনও ভাবেই হিংসায় প্ররোচনাকারীদের রেয়াত করা হবে না। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।

মণিপুর

যে দুই জনজাতির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে সেই কুকি এবং মেইই জনজাতির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন অমিত শাহ। মূলত মেইই জনজাতিকে সংরক্ষণের তালিকায় ফেলার প্রতিবাদেই এই বিক্ষোভ এবং অশান্তি। মণিপুরে দুই জনজাতি গোষ্ঠীর সংঘর্ষের জেরে কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েেছ।

অমিত শাহ

কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই ঘরছাড়া। গত এতমাস ধরে লাগাতার কার্ফু জারি করেছে মণিপুরের ইম্ফল সহ একাধিক জায়গায়। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা রাজ্য। কিছুতেই শান্তি ফেরানো যাচ্ছে না সেখানে। ইতিমধ্যেই মণিপুরের অলিম্পিক জয়ীরা বার্তা দিয়েছেন যে তাঁদের রাজ্যে অবিলম্বে শান্তি না ফেরানো হলে তাঁরা পদক বিসর্জন দেবেন।

মণিপুরের পরিস্থিতি সামাল দিতে আগেই সেনা নামানো হয়েছিল। সেনাবািহনী হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। এদিকে চিফ ডিফেন্স স্টাফ গতকালই বলেছেন যে মনিপুরে শান্তি ফেরাতে সময় লাগবে। রাতারাতি সেখানে শান্তি ফিরবে না। এদিকে লাগাতার কার্ফুর জেরে মনিপুরের বাসিন্দারা বিপর্যস্ত।

অশান্তি যাতে না ছড়ায় সেকারণে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এমনকী ব্রডব্র্যান্ড পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রান্নার গ্যাসের দাম ২০০০ টাকা হয়ে গিয়েছে। তেমনই অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিস। ভোর ৫টায় দোকানের সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। অধিকাংশ এটিএমে টাকা পাওয়া যাচ্ছে না। স্কুল-কলেজ সব বন্ধ। কেউ দোকানবাজার খুলতে সাহস পাচ্ছেন না। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে িদন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। ‌

অমিত শাহ গতকাল পৌঁছেই মণিপুরের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেই সঙ্গে হিংসা মৃতদের ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেছেন। পুলিশ এবং সেনা বাহিনীর কাছে পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+