৭০ বছরে কংগ্রেস কী করেছে? ৩৭০ বিলোপের পর কাশ্মীরে যা হয়েছে, খতিয়ান দিলেন অমিত শাহ

সঠিক সময়ে রাজ্যের মর্যাদা দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে৷ শনিবার লোকসভায় এই কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন (সংশোধন বিল) নিয়ে আলোচনা করার সময়ে এই কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পাশাপাশি এদিন অধীর চৌধুরীদের খোঁচা দিয়ে অমিত শাহ এও জিজ্ঞাসা করেন, ৭০ বছরে কগ্রেস কী করেছে?

জম্মু-কাশ্মীরকে সঠিক সময়ে রাজ্যের মর্যাদা দেওয়া হবে

জম্মু-কাশ্মীরকে সঠিক সময়ে রাজ্যের মর্যাদা দেওয়া হবে

এদিন যে বিল লোকসভায় পেশ করা হয়, তার সঙ্গে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা না দেওয়ার কোনও প্রতিবিধান নেই বলে জানান অমিত শাহ৷ তার পরই তিনি জানান যে জম্মু-কাশ্মীরকে সঠিক সময়ে রাজ্যের মর্যাদা দেওয়া হবে৷ পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, অন্য কেন্দ্রশাসিত রাজ্যগুলিও পেয়েছে রাজ্যের মর্যাদা৷ তাহলে জম্মু-কাশ্মীর কেন আলাদা হবে, তিনি এই প্রশ্ন তুলেছেন৷

এমন কিছু বলা উচিত নয়, যাতে মানুষ ভুল বোঝে

এমন কিছু বলা উচিত নয়, যাতে মানুষ ভুল বোঝে

এদিন ভাষণ দেওয়ার সময় কড়া ভাষায় কংগ্রেসের সমালোচনা করেন অমিত শাহ৷ ৭০ বছর ধরে ক্ষমতায় থাকার সময় কংগ্রেস জম্মু-কাশ্মীরের জন্য কী করেছে, সেই প্রশ্ন তোলেন তিনি৷ তাঁর বক্তব্য, '৭০ বছর ভালো ভাবে কাজ করলে আজ এসব বলার সুযোগ আসত না৷' বিরোধীদের উদ্দেশ্যে তাঁর আর্জি, 'জম্মু-কাশ্মীরের পরিস্থিতি আমাদের বোঝা উচিত৷ এমন কিছু বলা উচিত নয়, যাতে মানুষ ভুল বোঝে৷'

জম্মু-কাশ্মীরকে পুনর্গঠনের কাজ সঠিক ভাবে হচ্ছে

জম্মু-কাশ্মীরকে পুনর্গঠনের কাজ সঠিক ভাবে হচ্ছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন জানিয়েছেন যে জম্মু-কাশ্মীরকে পুনর্গঠনের কাজ সঠিক ভাবে হচ্ছিল৷ কিন্তু কোরোনা আসায় স্বাভাবিক কাজে বাধা পড়েছে৷ তবে শীঘ্রই কাজ হয়ে যাবে৷ কিন্তু তাঁর প্রশ্ন, 'কিন্তু যাঁরা হিসেব চাইছেন, তাঁরা নিজের দিকে তাকিয়ে দেখুন৷ তার পর ভাবুন যে হিসেব চাওয়ার অধিকার আছে কি না৷'

জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় ১৭ মাস আগে

জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় ১৭ মাস আগে

জম্মু-কাশ্মীর থেকে ২০১৯ সালের ৫ অগাস্ট ৩৭০ ধারা বিলোপ করে দেয় কেন্দ্র৷ একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়৷ লাদাখকেও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে দেওয়া হয়৷ তার পর কেটে গিয়েছে ১৭ মাস৷ ইতিমধ্যে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে৷ সেই মামলায় করোনা পরিস্থিতির কারণে থমকে আছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+