'মিথ্যাবাদী রাহুল', দেশবাসীর কাছে ক্ষমা চান, রাফালে রায়ে তোপ অমিত শাহের
কংগ্রেস ও তার সভাপতিকে রাফালে ইস্যুতে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
যে চৌকিদারকে ভয় পায়, সেই বেশি চেঁচায়। রাফালে ইস্যুতে এমনই অবস্থা হয়েছে রাহুল গান্ধীর। কংগ্রেস ভয় পেয়েছে। রাফালে নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা রাহুল গান্ধী তথা মিথ্যার রাজনীতির মুখে চপেটাঘাত। এমন বলে কংগ্রেস ও তার সভাপতিকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
|
অমিত শাহ প্রথমে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। বলেছেন, এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সত্যের জয় হয়েছে। দেশের সবচেয়ে পুরনো দলের দ্বারা মানুষ ভুলপথে চালিত হয়েছে। এই রায় মিথ্যার রাজনীতির মুখে চপেটাঘাত।
|
রাহুল গান্ধীর উচিত দেশের জনতাকে বিভ্রান্ত করার জন্য মানুষের কাছে কাছে ক্ষমা চাওয়া। রাহুল গান্ধী যে এত বড় বড় অভিযোগ করেছেন, আমরা জানতে চাই, আপনার সূত্র কী? কিসের ওপরে ভিত্তি করে এতবড় অভিযোগ আনলেন তিনি?
|
রাহুল গান্ধী তৎকাল রাজনৈতিক সুবিধার জন্য রাফালে নিয়ে মিথ্যা আরোপ করেছেন। মূলত তিনটি বিষয়ে অভিযোগ আনা হয়েছিল। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ রায় জানিয়েছে। রেকর্ড দেখে সুপ্রিম কোর্ট তদন্ত নিষ্প্রয়োজন বলে জানিয়েছে। এতে দেশের সুবিধা হবে বলে সুপ্রিম কোর্ট নিজের রায়ে জানিয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ। জেপিসি প্রসঙ্গে শাহ বলেছেন, সংসদে আলোচনা হলে তারপরই জেপিসি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। তার আগে নয়।
|
সবশেষে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে রাহুলের অভিযোগ প্রসঙ্গে বলেছেন, সূর্যের ওপরে কাঁদা ছোঁড়ার চেষ্টা করলে তা নিজের গায়েই ছিটে আসে। আশা করি ভবিষ্যতে রাহুল এমন ছেলেমানুষি অভিযোগ আর করবেন না।












Click it and Unblock the Notifications