দেশভাগ আর কাশ্মীর পরিস্থিতির জন্য দায়ী নেহরু, লোকসভায় কড়া আক্রমণ অমিতের

লোকসভায় কংগ্রেসকে কঠোর আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ধর্মের ভিত্তিতে ভারত ভাগের জন্য জওহরলাল নেহরুকে দায়ী করেন তিনি। বলেন ভুল করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী।

লোকসভায় কংগ্রেসকে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মের ভিত্তিতে ভারত ভাগের জন্য জওহরলাল নেহরুকে দায়ী করেন তিনি। বলেন, ভুল করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। লোকসভায় জম্মু ও কাশ্মীর নিয়ে বিতর্কের জবাবে অমিত শাহ কাশ্মীরের বর্তমান পরিস্থিতির জন্যও নেহরুকে দোষী করেছেন।

'ধর্মের ভিত্তিতে দেশ ভাগ ভুল'

'ধর্মের ভিত্তিতে দেশ ভাগ ভুল'

কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ বলেন, ধর্মের ভিত্তিতে দেশভাগ ভুল ছিল। সেই ভুলকে ঐতিহাসিক ভুল বলেও বর্ণনা করেন তিনি।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্রমণ

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্রমণ

অমিত শাহ বলেন, নেহরুর ভুলের জন্যই কাশ্মীর নিয়ে বর্তমানে খেসারত দিতে হচ্ছে ভারতকে। এপ্রসঙ্গে তিনি সেখানকার ৩৭০ ধারার
উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরের এক তৃতীয়াংশ এখন আমাদের সঙ্গে নেই। সেজন্য কে দায়ী? কে তখন যুদ্ধবিরতির
ডাক দিয়েছিলেন প্রশ্ন করেন অমিত শাহ। উত্তরও দেন তিনি। বলেন, জওহরলাল নেহরু সেটা করেছিলেন। একটা অংশ পাকিস্তানকে দিয়ে
দিয়েছিলেন।

'স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করেননি নেহরু'

'স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করেননি নেহরু'

কংগ্রেসকে উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, আপনারা বলেন আমরা মানুষকে বিশ্বাসে নিই না। কিন্তু নেহরুজি সেই সময় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করেননি। অমিত শাহ দাবি করেন, যদি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করতেন নেহরু, তাহলে পুরো কাশ্মীর এখন ভারতের
অংশ থাকত। অমিত শাহ বলেন, বেশিরভাগ রাজা শাসিত রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেছিলেন সর্দার প্যাটেল। যার মধ্যে রয়েছে হায়দরাবাদ এবং জুনাগর। সেদুটি আজ ভারতের অংশ।
জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বলেন, এটা শুধু জম্মু ও কাশ্মীরের প্রযোজ্য। যা নিয়ে দরকষাকষি করেছিলেন একমাত্র নেহরুই।

নেহরুর ভুলের জন্য দেশকে ভুগতে হচ্ছে বলে মন্তব্য করেন অমিত শাহ। একদিকে যেমন দেশভাগের জন্য হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, অন্যদিকে জঙ্গি হামলার কারণে মৃত্যু হচ্ছে বহু মানুষের। বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+