Telangana Election: কংগ্রেস হল 4G! তেলেঙ্গানায় বিজেপির জোট কার সঙ্গে 'ঘোষণা' অমিত শাহের
তেলেঙ্গানায় টুজি, থ্রি জি কিংবা ফোর জি আসবে না। এবার সেখানে বিজেপি সরকার গঠন করবে। এদিন খাম্মানে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেছেন, কেসিআর তেলেঙ্গানার মুক্তি সংগ্রামের মানুষের স্বপ্নকে ছিন্নভিন্ন করার কাজ করেছেন ওয়াইসির সঙ্গে বসে।
অমিত শাহ বলেছেন, আগামী দিনে কেসিআর আর মুখ্যমন্ত্রী থাকবেন না। রাজ্যে বিজেপি সরকার গঠন করবে বলে দাবি করেন তিনি। তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস হল ফোর জি পার্টি অর্থাৎ চার প্রজন্মের দল। অন্যদিকে বিআরএস দল দুই প্রজন্মের (2G) আর ওয়াইসির দল তিন প্রজন্মের (3G) দল।

জনগণের উদ্দেশে অমিত শাহ বলেন, কেসিআরের দলের নির্বাচনী প্রতীক হল গাড়ি। সেই গাড়ি ভদ্রাচলম প্রর্যন্ত যায়, কিন্তু রামমন্দির পর্যন্ত যায় না। কারণ সেই গাড়ির স্টিয়ারিং ওয়াইসির হাতে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের কোর্টে বল ফেরত পাঠিয়ে অমিত শাহ বলেছেন, বিজেপি কখনই কেসিআর ও আসাদউদ্দিনের সঙ্গে একসঙ্গে একত্তিত হবে না।
তেলেঙ্গানার খাম্মামে ভরসা সমাবেষে তিনি বলেন, কংগ্রেস সভাপতি খাড়গে বলেছেন নির্বাচনের পরে বিজেপি এবং বিআরএস এক হয়ে যাবে। তবে তিনি সভায় স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিজেপি কথনই কেসিআর এবং আসাদুদ্দিনের সঙ্গে একত্রিত হবে না। বরং তাদের বিরুদ্ধে লড়াই করবে।
প্রসঙ্গত কংগ্রেস সভাপতি শনিবার বিজেপি-কেসিআর জোটের ইঙ্গিত করেছিলেন। তারপর এদিন প্রতিক্রিয়া জানান কংগ্রেস সভাপতি কংগ্রেস সভাপতি খাড়গে বলেন, কেসিআর কখনও বিজেপিকে পরাস্ত করতে ধর্মনিরপেক্ষ দলগুলির ঐক্যের কথা বলেননি। তিনি আর বলেন, আপনি নিজেকে ধর্ম নিরপেক্ষ দল বলেছেন। কিন্তু আপনি সেখান থেকে বিজেপির সঙ্গে মিশে আছেন।












Click it and Unblock the Notifications