Tripura Elections 2023: গণনার দিন দুপুর ১২ টার আগে বিজেপি ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ হবে! আত্মবিশ্বাসী অমিত শাহ

ত্রিপুরায় এবার ভোট ও আসন, দুই-ই বাড়বে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই দাবি অমিত শাহের। ত্রিপুরার জনগণ ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি।

বিজেপি ত্রিপুরার ছবি পাল্টে দিয়েছে। রাজ্যে বিজেপিই সরকার তৈরি করবে। শুধু তাই নয়, ত্রিপুরায় বিজেপি ভোট ও আসন সংখ্যাও এবার বাড়বে। সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

একা লড়াই করতে ভয় পাচ্ছে বিরোধীরা

অমিত শাহ বলেন, বিজেপি এতটাই শক্তিশালী যে বিরোধীরা একা লড়াই করতে ভয় পাচ্ছে। যা কংগ্রেস ও সিপিআইএম-এর হাত মেলানো থেকে পরিষ্কার। এরা একা কেউ বিজেপিকে হারানোর মতো জায়গায় নেই। যা বিজেপির পক্ষে ভাল অবস্থান বলেই মনে করেন তিনি। মোদী সরকারের সময়ে ত্রিপুরার উপজাতিরা সুফল পাচ্ছেন বলে দাবি করেছেন তিনি। অমিত শাহ দাবি করেছেন, এবারের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ভোটের শতাংশই শুধু বাড়বে না, আসন সংখ্যাও বাড়বে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০১৮-তে ত্রিপুরায় বিজেপি ও বামেদের ভোটের ফারাক ছিল ১.৪ শতাংশের মতো। বামেরা যেখানে পেয়েছিল ৪২.২২ শতাংশ ভোট, সেখানে বিজেপি পেয়েছিল ৪৩.৫৯ শতাংশ ভোট।

গণনার দিন দুপুর ১২ টার আগেই সংখ্যাগরিষ্ঠ হবে বিজেপি

গণনার দিন দুপুর ১২ টার আগেই সংখ্যাগরিষ্ঠ হবে বিজেপি

২০১৮-তে ত্রিপুরায় বিজেপির স্লোগান ছিল চলো পাল্টাই। অমিত শাহ বলেছেন, এবার আর তা ক্ষমতায় আসার স্লোগান নয়। ত্রিপুরার পরিস্থিতি ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে। আত্নবিশ্বাসী অমিত শাহ দাবি করেছেন, গণনার দিন দুপুর বারোটার আগেই বিজেপি ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

ত্রিপুরা ও উত্তর-পূর্বের ছবি বদলে গিয়েছে

বিজেপি ত্রিপুরার ছবি বদলে দিয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ। বামেদের আমলে ত্রিপুরায় ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ত্রিপুরা-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে হিংসা বন্ধ হয়ে শান্তি বিরাজ করছে বলে জানিয়েছেন তিনি। উত্তর-পূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি চুক্তির কথা উল্লেখ করে অমিত শাহ বলেছেন, ত্রিপুরায় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার সঙ্গে চুক্তি হয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্থানীয় ভাষাকে শক্তিশালী করতে কেন্দ্র পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেছেন তিনি। অমিত শাহ বলেছেন, বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় এসেই সেখানে সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করেছে। সেখানকার রাজস্ব ঘাটতিও কমছে বলেও দাবি করেছেন তিনি। ডাবল ইঞ্জিন সরকার প্রতিশ্রুতি পূরণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
অমিত শাহ বলেছেন, গত নয় বছর সময়ের মধ্যে প্রধানমন্ত্রী মোদী উত্তর-পূর্বে গিয়েছেন ৫১ বার। কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এই সময়ে এতবার উত্তর-পূর্বে যাননি, বলেছেন অমিত শাহ।
ত্রিপুরায় বিপ্লব দেবের বদলে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, বিপ্লব দেব একজন সাংসদ। জাতীয় পর্যায়ে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব রয়েছে।

ত্রিপুরায় এবার বিজেপি লড়াই করছে বেশি আসনে

ত্রিপুরায় এবার বিজেপি লড়াই করছে বেশি আসনে

২০১৮-তে বিজেপি ত্রিপুরায় ৪৪ টি আসনে লড়াই করে পেয়েছিল ৩৬ টি আসন। অন্যদিকে জোট সঙ্গী আইপিএফটি ১৬ টি আসনে লড়াই করে পেয়েছিল আটটি আসন। এবার বিজেপি সেখানে ৫৫ টি আসনে লড়াই করছে। আর আইপিএফটি লড়াই করছে ৫ টি আসনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+