আহমেদাবাদে রথের রশিতে টান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আজ দেশ জুড়ে উদ্‌যাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। পুরীতে উৎসবের সমারোহ। দেশ বিদেশ থেকে পূণ্যার্থীরা হাজির হয়েছেন রথ যাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য।

আজ দেশ জুড়ে উদ্‌যাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। পুরীতে উৎসবের সমারোহ। দেশ বিদেশ থেকে পূণ্যার্থীরা হাজির হয়েছেন রথ যাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতারাও সামিল হয়েছেন এই উৎসবে। আহমেদাবাদে প্রতিবারের মতো এবারও রথযাত্রা উৎসবে সামিল হয়েছেন অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর উৎসাহ যেন একটু বেশিই রয়েছে এবার‌। তবে রথযাত্রার পূজার অনুষ্ঠানে কোনও পরিবর্তন হয়নি। স্ত্রী সোনাল শাহকে নিয়ে সাত সকালে তিনি পৌঁেছ যান আহমেদাবাদের ৪৫০ বছর পুরনো জগন্নাথ মন্দিরে।
সেখানে মঙ্গলারতিতে অংশ নেন তিনি।

আহমেদাবাদে রথের রশিতে টান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এবার নিরাপত্তার একটু কড়াকড়ি থাকলেও জনসাধারণের প্রবেশের উপর কোনও বিধিনিষেধ ছিল না। অমিত শাহের সঙ্গে তাঁরাও যোগ দিয়েছিলেন আরতিতে। জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে রথযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে। এই প্রাচীণ মন্দিরে প্রতিবছরের মতো এবারও ভিড় উপচে পড়েছে। রথের রশিতে টান দেওয়ার জন্য হাজির হয়েছেন দেশ বিদেশের পর্যটকরাও। দেশের যেসব জায়গায় রথযাত্রায় বিশাল শোভাযাত্রা হয় তাদের মধ্যে একটি আহমেদাবাদ।

অন্যদিকে, পুরীতে আজ জনতার ঢল। সকাল থেকেই সাজসাজ রব। জগন্নাথ, বলরাম, শুভদ্রা আজ রথে চেপে পাড়ি দেবেন মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে। সেখানে সাত দিন থাকবেন তাঁরা। উল্টো রথের দিন আবার ফিরে আসবেন মন্দিরে। শহরজুড়ে ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। বিশেষ করে যে আড়াই কিমি পথে রথ যাবে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সেই রাস্তা। মোতায়েন করা হয়েছে ১০০০০ নিরাপত্তাকর্মী। সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+