Amit Shah: এবার তো থাকছি, পরের বারেও আসব...! বিরোধীদের বড় বার্তা মোদীর ডেপুটির
Amit Shah: আগামী ২০২৯ সালেও ফের প্রধানমন্ত্রী পদে ফিরবেন নরেন্দ্র মোদী। একই ভাবে ইন্ডিয়া ব্লকে নেতারা (INDIA bloc) বিরোধী আসনেই বসবেন বলে মন্তব্য করলেন অমিত শাহ। ৪০০ পারের স্লোগান দিলেও ২৪০ টি আসনেই এবার বিজেপিকে থামাতে হয়েছে 'বিজয় রথ'। নিতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ভরসায় গঠন হয়েছে তৃতীয় মোদী সরকার।
যদিও এই সরকারের মেয়াদ নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমনকি আগামী কয়েকমাসের মধ্যেই সরকার পড়ে যাবে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটে চাঞ্চল্যকর দাবি অমিত শাহের। কার্যত আগামী ২০২৬ লোকসভা নির্বাচনে ঠিক কী হতে চলেছে তা নিয়েও দিলেন বড় বার্তা। একই সঙ্গে বিরোধী ইন্ডিয়া জোটকেও তীব্র আক্রমণ শানালেন নরেন্দ্র মোদীর ডেপুটি।

তিনি বলেন, আগামী ২০২৯ সালে দেশে লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনেও দেশের মানুষ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকেই ফেরাবেন। এমনকি এবারের মতো ২০২৯ সালেও বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা সংসদে বিরোধী আসনে বসবেন বলেও দাবি শাহের। একই সঙ্গে তিনি বিরোধীদের মনে করিয়ে দিয়েছেন, কিছুটা আসন বাড়ায় বিরোধীরা যতই সাফল্য দেখুক না কেন আদৌতে কংগ্রেস শেষ তিনটি নির্বাচনে যত আসন পেয়েছে তার থেকে অনেক বেশি আসন পেয়েছে বিজেপি।
কটাক্ষ করে অমিত শাহ বলেন, একটি সাফল্যেই ওরা মনে করছে যে জিতে গিয়েছে। কিন্তু ভুলে যাচ্ছে বিরোধী জোট মোট যতগুলি আসন পেয়েছে এনডিএ'র শরিক বিজেপি একাই তার থেকে অনেক বেশি আসন পেয়েছে। সরকার পড়ে যাবে এটা বারবার বলে বিরোধীরা শুধুই মানুষের মধ্যে একটা অনিশ্চিয়তা তৈরি করতে চাইছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
#WATCH | Chandigarh: Union Home Minister Amit Shah says, "...I assure you that let the opposition do whatever it wants to do, in 2029 NDA will come, Modi ji will come. They (opposition) do not know that BJP has won more seats in this election than the number of seats Congress got… pic.twitter.com/6yKaFJnHWi
— ANI (@ANI) August 4, 2024
তবে এদিন আত্মবিশ্বাসের সঙ্গে তিনি আরও বলেন, আমি বিরোধীদের বলতে চাই, এই সরকার আগামী পাঁচ বছর থাকছেই। এমনকি আগামী নির্বাচনেও দিল্লি মসনদে এনডিএ জোট ক্ষমতা আসবে। আপনারা বিরোধী আসনে বসে বিরোধী হিসাবে কাজ করা শিখুন।
অমিত শাহের এহেন বক্তব্যকে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তাঁর মন্তব্য, ৪০০ আসনের টার্গেট করলেও ২৪০ টি আসন পেতেই হিমশিম খায়। পল্টুরাম নিতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাহায্যে সরকার তৈরি হয়েছে। যে কোনও সময়ে তা পড়ে যাবে বলে কটাক্ষ তৃণমূল নেতার।












Click it and Unblock the Notifications