উত্তরপ্রদেশকে "সন্ত্রাসবাদের হট স্পট" বানিয়েছে বিরোধীরা, আক্রমণ শাহের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বিরোধীদের উপর আক্রমণ করলেন। বিশেষ করে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের উপর আক্রমণ করেন তিনি। বলেছেন এটাই উত্তরপ্রদেশকে "সন্ত্রাসবাদের হট স্পট" বানিয়েছে।

উত্তরপ্রদেশকে সন্ত্রাসবাদের হট স্পট বানিয়েছে বিরোধীরা, আক্রমণ শাহের

সীতাপুর এবং বারাবাঙ্কিতে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় শাহ বলেন, 'উত্তরপ্রদেশকে সন্ত্রাসীবাদের করিডোর বানিয়ে দিয়েছে কংগ্রেস , সপার মতো দলগুলি'শাহ এসপির বিরুদ্ধে এই কথাগুলি বলেছেন গুজরাটের একটি বিশেষ আদালত ২০০৮ আহমেদাবাদের ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার এবং বাকি ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার তিন দিন পর।

তিনি বলেছেন, 'কংগ্রেস ও এসপি সন্ত্রাসবাদীদের সমর্থন করছে। সন্ত্রাসকে বিজেপি।কোনও মতেই সহ্য করে না। আমরা সন্ত্রাসবাদ ধ্বংস করতে চাই। আমি প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য শুনেছি, তিনি বলছেন সন্ত্রাসবাদ অকেজো; অন্যদিকে, সালমান খুরশিদ বলেছেন, আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় যারা দোষী সাব্যস্ত হয়েছেন তারা নির্দোষ। আপনারা আমাকে বলুন মানুষ কি এই ধরনের রাজনীতিবিদদের ভোট দেবে?'

বিজেপি ইতিমধ্যেই এসপি প্রধান অখিলেশ যাদবকে আহমেদাবাদ বিস্ফোরণের অন্যতম দোষী মোহাম্মদ সাইফের বাবা শাহবাদ আহমেদের সঙ্গে ওঠা একটি ছবি প্রকাশ করেছে এবং সেই প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ' অখিলেশের রাজনীতি সন্ত্রাসবাদ এবং দাঙ্গার সঙ্গে জড়িত। পূর্ববর্তী সপা সরকার বারাণসীর সংকট মোচন মন্দিরে সন্ত্রাসী হামলায় অভিযুক্ত খালিদ মুজাহিদ এবং হাকিম তারিক কাসমির মতো সন্ত্রাসী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেছিল। শাহ বলেছেন যে মুজাহিদ যখন হিট স্ট্রোকে মারা গিয়েছিলেন, তখন এসপি সরকার প্রাক্তন ডিজিপি বিক্রম সিং সহ ৪২ জন সিনিয়র পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।'

আহমেদাবাদ হামলা মামলায় বিশেষ আদালতের রায়ের কথা উল্লেখ করে শাহ বলেছেন, "বিজেপি সমর্থকদের জন্য, একজন সন্ত্রাসীকে ফাঁসি দেওয়ার চেয়ে বড় কাজ হতে পারে না।' শাহ এসপি প্রধান অখিলেশ যাদবকে এমন একজন বোলারের সাথে তুলনা করেছেন যিনি ফুল-টস ডেলিভারি করছিলেন যা বিজেপির বাউন্ডারি মেরে বাইরে ফেলে দিয়েছে।

শাহ মন্তব্য করেছেন যে অখিলেশ "চশমা" পরেন যা দিয়ে তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট জাতি এবং ধর্মের লোকদের দেখেন। তার স্পষ্ট তীর ছিল মুসলমানদের দিকে যারা ঐতিহ্যগতভাবে সপাকে সমর্থন করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+