মমতাদি কেন মিথ্যা কথা বলছেন! সিএএ নিয়ে আক্রমণ শানালেন অমিত শাহ
মমতাদি কেন মিথ্যা কথা বলছেন! সিএএ নিয়ে আক্রমণ শানালেন অমিত শাহ
নাগরিক সংশোধনী বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার একহাত নিলেন অমিত শাহ। তিনি সাফ জানালেন, সিএএ নিয়ে কেন মিথ্যা কথা বলছেন দিদি। সিএএ-র জন্য দেশের কারও নাগরিকত্ব যাবে না। অমিত শাহের দাবি, বিরোধীরা সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছে। যার ফলে উত্তপ্ত হচ্ছে দেশ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেন, বিরোধীরা বলে বেড়াচ্ছেন সিএএ নাগরিকত্ব কেড়ে নেবে। কিন্তু সিএএ হল নাগরিকত্ব দেওয়ার আইন, কেড়ে নেওয়ার নয়। কেন মিথ্যা কথা বলছেন আপনারা। এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেবে না।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে ভুবনেশ্বরে ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হয়। সেই বৈঠকে অংশ নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিহার ও ওড়িশার মুখ্যমন্ত্রীও। এই বৈঠকে নির্দিষ্ট কিছু অ্যাজেন্ডা নিয়ে কথা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।
সেখানে সিএএ, এনপিআর বা এনআরসি সংক্রান্ত কোনও আলোচনা হয়নি বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, দেশের অভ্যন্তরীণ সুরক্ষা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেই তালিকায় ছিল রাজ্য থেকে উত্তোলন করা কয়লার সেস নিয়ে আলোচনা। অমিত শাহ বৈঠকের পর এক জনসভায় সরব হন সিএএ নিয়ে। বিরোধীদের মিথ্যাবাদী আখ্যা দেন।












Click it and Unblock the Notifications