Amit Shah: নরেন্দ্র মোদীর তৃতীয় টার্মে সন্ত্রাস ও নকশালবাদের অবসান হবে! সুর চড়ালেন শাহ

Amit Shah: সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ফের একবার ক্ষমতায় আসবে বিজেপি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে দেশ থেকে উগ্রবাদ, সন্ত্রাস ও নকশালবাদের অবসান হবে। এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত আহ। সামনেই লোকসভা নির্বাচন।

নির্বাচনের মুখে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের আজ রবিবারই শেষ দিন। আর সেই মঞ্চ থেকেই এদিনই একাধিক ইস্যুতে কংগ্রেস সহ 'ইন্ডিয়া' জোটকে তীব্র আক্রমণ শানান অমিত শাহ (Amit Shah)।

Amit Shah

পাশাপাশি সন্দেশখালি ইস্যুতেও প্রস্তাব পাশ করেন শাহ (Amit Shah)। যেখানে বাংলার সন্দেশখালি প্রসঙ্গও উঠে আসে। শাহ বলেন, তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদীকে চায় দেশের মানুষ। দীর্ঘ ৭৫ বছরে ১৭টি লোকসভা নির্বাচন, ২২ সরকার এবং ১৫ জন প্রধানমন্ত্রী দেখেছে।

দেশের প্রতিটি সরকারই নিজ সময় অনুযায়ী উন্নয়ন আনার চেষ্টা করেছে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ বছরের কার্যকালে দেশের এবং দেশের মানুষের সার্বিক উন্নয়ন হয়েছে। প্রত্যেক কোনায় পৌঁছে গিয়েছে কেন্দ্রের উন্নয়ন, এমনটাই মন্তব্য করলেন অমিত শাহ।

পাশাপাশি কংগ্রেস সহ 'ইন্ডিয়া' জোটকেও এদিন তীব্র আক্রমণ শানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। বলেন, কংগ্রেস এবং ইন্ডিয়া জোট দলিত, আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়কে ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু প্রথম বিজেপি সরকারই এই সমস্ত মানুষের জন্য কাজ করেছে। অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হয়েছে বলে দাবি মোদীর ডেপুটি। শুধু তাই নয়, গোটা বিশ্ব এখন ভারতের গুরুত্ব অনুভুব করে। ভারতের মানুষ বিশ্বের যে কোনও জায়গায় যাক না কেন, সেখানকার বাসিন্দারা বলেন, মোদীজির দেশ থেকে এসেছেন! মন্তব্য অমিত শাহের।

শুধু তাই নয়, অমিত শাহ (Amit Shah) বলেন, দেশের মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দিন-রাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী। আগামী ২০৪৭ সালের মধ্যে সম্পূর্ণ উন্নত এবং স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রী নিয়েছেন। আর সেই লক্ষ্যেই তিনি কাজ করে চলেছেন বলে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক মন্তব্য করেন অমিত শাহ।

গত দুদিন ধরে বিজেপির কর্মসমিতির বৈঠক চলছে রাজধানীতে। যেখানে বিভিন্ন রাজ্য থেকে বিজেপি নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। আজ রবিবার বৈঠকের ছিল শেষ দিন। আর সেই মঞ্চ থেকে কর্মীদের বার্তা দিলেন অমিত শাহ। অন্যদিকে এদিন সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বলেন, আগামী ১০০ দিন দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+