কৃষকদের উন্নতিতে বড় উদ্যোগ মোদী সরকারের, বিশেষ পরিকল্পনার কথা জানালেন শাহ

Amit Shah: কৃষকদের জন্য ফের এক বড়সড় উদ্যোগ নিতে চলেছে মোদী সরকার। তৈরি করা হবে ১১০০ এফপিও বা ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন। আগামি দিনে কৃষকদের পথ চলা আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গতকাল, শুক্রবার দিল্লিতে এফপিও-র ন্যাশনাল মেগা কনক্লেভের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে ১১০০ এফপিও তৈরির জন্য কী পরিকল্পনা করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন শাহ। কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন, কো-অপারেটিভের মাধ্যমে কাজ করলে উন্নতি হবে কৃষকদের।

কৃষকদের উন্নতিতে বড় উদ্যোগ মোদী সরকারের,

আর কৃষি, মৎস্যচাষ ও পশু পালনে উন্নতি হলে ভারতের অর্থনীতির সার্বিক উন্নতি হবে। তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধান, গম সব ফসলের ক্ষেত্রেই বেড়েছে এমএসপি। শুক্রবার দিল্লির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বিএল ভার্মা, জ্ঞানেশ কুমার ও মনোজ আহুজা।

সেখানে অমিত শাহ উল্লেখ করেন, এক ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধানমন্ত্রী কো-অপারেশন মিনিস্ট্রি বা সমবায় মন্ত্রক তৈরি করেছিলেন। আমাদের দেশে সমবায় ব্যবস্থা অনেক পুরনো, কিন্তু পিছন ফিরে তাকালে বোঝা যায়, সেই ব্যবস্থা অনেক ভাগে ভেঙে গিয়েছে।

মন্ত্রীর দাবি, যে দেশে প্রায় ৬৫ কোটি মানুষ কৃষিকাজে নিযুক্ত সেখানে সমবায় আন্দোলনকে আরও আধুনিক করা ও তাতে স্বচ্ছতা আনার প্রয়োজন আছে। শাহের মতে সমবায় ব্যবস্থা থাকলে স্বপ্ন পুঁজিতেও সমস্যা হবে না। অন্যদিকে অমিত শাহ মনে করিয়ে দেন গত দু'বছরে কো-অপারেশন মিনিস্ট্রি বা সমবায় মন্ত্রক বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এফপিও গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী। কৃষকরা যাতে আরও সমৃদ্ধ হয় সে কথা মাথায় রেখেই এফপিও তৈরি করে সরকার। আর এর ফলে সমবায় ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলেও মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের অর্থনীতির জন্যে কৃষিকাজ-মৎস্য চাষ যে কতটা গুরুত্বপূর্ণ তা ওই অনুষ্ঠানে উল্লেখ করেছেন।

একই তাঁর মন্তব্য দেশের জিডিপির ১৮ শতাংশ আসে কৃষিকাজ-মৎস্য চাষ এবং পশুপালন থেকে। আর সেগুলিকে আরও পক্ত করার কেন্দ্র করছে কেন্দ্র। অমিত শাহ বলেন, দেশের যে কোনও কাজই প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। ভারতের ৮৬ শতাংশ কৃষকই প্রান্তিক শ্রেণির। যাদের কাছে এক একরের থেকেই কম জমি আছে। আর তা সত্ত্বেও ভারত হল একমাত্র দেশ যেখানে কৃষকদের জমির মালিক হিসাবে গন্য করে। মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

এই সমস্ত কৃষকরা যাতে পণ্যের দাম আরও বেশী করে যাতে পায় সে জন্যে পুরানো পদ্ধতি ছেড়ে আধুনিক পথে হাঁটার কথা বলছেন শাহ। তাঁর দাবি, কৃষকদের জীবন ততটাই সঞ্ছন্দ হোক যতটা অন্যান্য সেক্টরের কর্মীরা ভোগ করে। মোদী সরকারের উদ্যোগে বর্তমানে দেশের ১১ হাজার ৭৭০ টি এফপিও কার্যকর রয়েছে। যার ফলে কৃষকদের আয় অনেকটাই বেড়েছে বলে মনে করেন শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+