দিল্লিতে হবে গণ করোনা পরীক্ষা, সর্বদল বৈঠকে কংগ্রেসের দাবিতে সিলমোহর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
দিল্লিতে হবে গণ করোনা পরীক্ষা, সর্বদল বৈঠকে কংগ্রেসের দাবিতে সিলমোহর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের
দিল্লিতে গণ করোনা পরীক্ষা করানো হবে। কংগ্রেসের দাবি মেনে সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে সব দলের প্রতিিনধিরাই উপস্থিত ছিলেন। ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

করোনা পরিস্থিত নিয়ে সর্বদল বৈঠক
করোনা সংক্রমণে দেশে প্রথম সারিতেই রয়েছে দিল্লি। মহারাষ্ট্র থেকে মাত্র কয়েকটি রাজ্য দূরে দিল্লির অবস্থান। পরিস্থিতি বিবেচনা করতে নর্থ ব্লকে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া ছিলেন কংগ্রেস, বিএসপি, সমাজবাদী পার্টির প্রতিনিধিরা।

কংগ্রেসের দাবি গণ পরীক্ষার
দিল্লিতে করোনা সংক্রমণ রোখার একমাত্র উপায় গণ পরীক্ষা এমনটাই দাবি করেছিল কংগ্রেস। তার সঙ্গে দিল্লির করোনা আক্রান্তদের পরিবারকে ১০,০০০ টাকা করে দেওয়ার দাবি জানিয়েছিল। সেই সঙ্গে চতুর্থ বর্ষের ডাক্তারি পড়ুয়াদের করোনা পরিস্থিতি মোকাবিলার কাজে নিয়োজিত করার অনুরোধ জানিয়েছিল।

অমিতের সম্মতি
কংগ্রেসের একটি দাবিতে সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন করোনা নিয়ন্ত্রণে দিল্লিতে গণ পরীক্ষা করানো হবে। ইতিমধ্যেই দিল্লিতে ১৮,০০০ জনের করোনা পরীক্ষা হয়ে গিয়েছে। বাকিদেরও যাতে করোনা পরীক্ষা করানো হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে।

দিল্লিতে ৫.৫ লাখে পৌঁছবে সংক্রমণ
জুলাই মাসের শেষ হতে না হতেই দিল্লিতে করোনা সংক্রমণ সাড়ে পাঁচ লাখে পৌঁছে যাবে বলে জানিয়েছে তেজরিওয়াল সরকার। পরিস্থিতি অত্যন্ত সংকট জনক জায়গায় চলে গিয়েছে দিল্লিতে। সেকারণে করোনা পরীক্ষা শুধু দিল্লিতে নয় দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশ এবং হরিয়ানার অংশেও কারানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications