সারা দেশে এনআরসি হবে ছিদ্র বিহীন! কবে চালু, বললেন অমিত শাহ

অসমে এনআরসি চালু করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা সারা দেশে এনআরসি চালু করার কাজে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

অসমের এনআরসি করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবিষ্যতে ভারতের যেখানেই এনআরসি চালু করা হোক না কেন, তা করা হবে, অসমের থেকে শিক্ষা নিয়ে। অসমে এনআরসি চালু করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা সারা দেশে এনআরসি চালু করার কাজে সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।

সারা দেশে এনআরসি হবে ছিদ্র বিহীন! তবে চালু, বললেন অমিত শাহ

অমিত শাহ বলেছেন, সারা দেশের জন্য লিক প্রুফ এনআরসি আনা হবে। অসমে এনআরসি চালু করতে যেসব ছিদ্র দেখা গিয়েছে, সারা দেশে এনআরসি চালু করতে সেইসব ছিদ্র দূর করা হবে বলে জানিয়েছেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়েছিল, এনআরসি কি একটা রাজনৈতিক অস্ত্র, নাকি এতে কোনও সুবিধা হবে। অমিত শাহ সেই সময় বলেন, এনআরসি তারা করেননি। সুপ্রিম কোর্টের নির্দেশেই তা করা হয়েছে। এনআরসি কি সারা দেশেই চালু করা হবে, প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন, হ্যাঁ। উচিত সময়েই তা করা হবে বলে জানিয়েছেন অমিত শাহ।

এর আগে অমিত শাহ বলেছিলেন, শুধু অসমেই নয় অবৈধ অভিবাসীদের ভারত থেকেই বিতাড়িত করা হবে। ৩১ অগাস্ট অসমের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকা থেকে ১৯ লক্ষ বাসিন্দার নাম বাদ গিয়েছে। এর পরেই তিনি আশ্বস্ত করে বলেছিলেন, প্রত্যেক অবৈধ অভিবাসীকে দেশের বাইরে পাঠানো হবে।

অসমে এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে রাজ্য বিজেপির একাংশ হতাশ। কেননা একটা বড় অংশের বাঙালি হিন্দুদের নাম সেই তালিকা থেকে বাদ গিয়েছে। অসমের জনসংখ্যার ১৮ শতাংশই বাঙালি হিন্দু। তারাই আবার বিজেপির বড় সমর্থক। দলের বিধায়ক শিলাদিত্য দেব অভিযোগ করে বলেছিলেন, এনআরসি হিন্দুদের দূরে রাখতে এবং মুসলিমদের সহায়তা করার ষড়যন্ত্রের অংশ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+