Population Census: কবে শুরু হবে জনগণনা? জল্পনার মধ্যেই মুখ খুললেন অমিত শাহ
Population Census: অবশেষে জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। চলতি মাস সেপ্টেম্বর কিংবা উৎসব মিটলেই জনগননা প্রক্রিয়া শুরু হতে পারে। এমনটাই জোর জল্পনা। আর তা শুরু হলে দীর্ঘ প্রায় ১৩ বছর জনগণনা অর্থাৎ আদমশুমারি হবে দেশে।
আর এহেন জল্পনার মধ্যেই এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, খুব শীঘ্রই এই বিষয়ে (Population Census) ঘোষণা করা হতে পারে।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের ১০০ দিন উপলক্ষে সাংবাদিক বৈঠক করেন। যেখানে একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। সংবাদিক বৈঠকে উঠে আসে জনগণনা অর্থাৎ আদমশুমারি (Population Census) বিষয়টিও।
এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডেপুটি বলেন, এই বিষয়ে কেন্দ্র খুব শীঘ্রই ঘোষণা করবে। শোনা যাচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে এই জনগণনা করা হবে। ফলে দেশের মানুষ নিজেরাই নিজেদের তথ্য দিতে পারবেন। এই বিষয়ে সম্ভবত বিশেষ কোনও ওয়েবসাইট সরকার তৈরি করতে পারে।
জানা যাচ্ছে, ইতিমধ্যে এই বিষয়ে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফর্ম তৈরি থেকে যাবতীয় কাজ শুরু হয়েছে বলে পিটিআই'য়ের এক খবরে দাবি করা হয়েছে। এর মধ্যেই এদিনের অমিত শাহের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখা প্রয়োজন, ১৮৮১ সালের পর থেকে প্রত্যেক ১০ বছর অন্তর জনগণনা অর্থাৎ আদমশুমারি করা হয়। শেষবার হয় ২০১১ সালে। এরপর আর হয়নি। যদিও ২০২১ সালে জনগননার (Population Census) কথা শুরু হলেও তা আর কার্যকর হয়নি।
ভয়ঙ্কর করোনার কারণে গোটা দেশে লকডাউন চালু হয়ে যায়। একাধিক বিধি নিষেধ পরবর্তীকালে আরোপ হয়। এই অবস্থায় আর জনগণনা করা সম্ভব হয়নি মোদী সরকারের কাছে। এরপর যদিও ২০২৩ সালে এই বিষয়ে আলোচনা শুরু হলেও কার্যকর হয়নি। অবশেষে জনগণনার পথে হাঁটতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ প্রধানমন্ত্রী। আলোচনার মাধ্যমে তা ঘোষণা করা হবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, জাতীয় জনসংখ্যা নিবন্ধন কিংবা এনপিআর আপডেট করার ক্ষেত্রে ১২,০০০ কোটি টাকা আনুমানিক খরচ হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, দেড় বছর ধরে এই প্রক্রিয়া চলবে। ২০২৬ সালে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা পড়বে বলেই খবর।
-
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications