২০২৪-র আগে শাহ-চন্দ্রবাবু নাইডু বৈঠক, NDA-জোট নিয়ে নয়া জল্পনা
হঠাৎ করে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অমিত শাহের বৈঠক। খবর ছড়িয়ে পড়তেই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে। ২০১৮-র লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। একাধিক অবিজেপি দলগুলির সঙ্গে বৈঠক করেছিলেন।
মহাজোটে সামিল হয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। অবিজেপি দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এবার ২০২৪-র লোকসভা ভোটের আগে হঠাৎ করে অমিত শাহের সঙ্গে কেন বৈঠক করলেন চন্দ্রবাবু নাইডু এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তাহলে কি ২০২৪-র লোকসভা ভোটে শেষে এনডিএ জোটে সামিল হবে চন্দ্রবাবু নাইডুর দল এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। অমিত শাহের সঙ্গে চন্দ্রবাবু নাইডুর বৈঠককে সহজ চোখে দেখতে নারাজ রাজনৈতিক মহল। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সামনেই আবার েতলেঙ্গানায় বিধানসভা নির্বাচন রয়েছে।
মনে করা হচ্ছে তেলঙ্গানায় বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে জোট গড়ে লড়াইয়ে নামবে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি। ২০১৪-র লোকসভা ভোটের সময় এনডিএ-র হাত ছেড়ে বেরিয়ে এসেছিল চন্দ্রবাবু নাইডুর দল। ২০১৮ সালে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন তিনি। তখনই বিরোধী ঐক্যে সামিল হয়ে মোদী সরকারের বিরুদ্ধে ভোটে লড়েছিলেন চন্দ্রবাবু নাইডু।

কিন্তু ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে ফের বিজেপির কাছাকাছি আসতে চাইছে টিডিপি। কারণ ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে প্রবল বিরোধিতায় জড়িয়েছেন চন্দ্রবাবু নাইডু। সেকারণে অন্ধ্রপ্রদেশে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে বিজেপি ছাড়া যে গতি নেই সেকথা তিনি আগেই আঁচ করতে পেরেছেন। তাই এখন থেকেই অমিত শাহের সঙ্গে আলোচনায় বসে জোটের পথ সুগম করতে চাইছেন তিনি।












Click it and Unblock the Notifications