২০১৯-এ তারকা প্রার্থীর চমক বিজেপির তালিকায়! ক্রিকেটার থেকে অভিনেতা কে নেই

২০১৯-এও কি মোদী ঝড় উঠবে? প্রশ্নটা উঠে পড়েছে এখন থেকেই। ২০১৪-য় যেমন মোদী ঝড়ে উড়ে গিয়েছিল রাহুলের সাধের স্বপ্ন, এবারও সেই আশা কাড়তে বিজেপি নেমে পড়েছে ময়দানে।

২০১৯-এও কি মোদী ঝড় উঠবে? প্রশ্নটা উঠে পড়েছে এখন থেকেই। ২০১৪-য় যেমন মোদী ঝড়ে উড়ে গিয়েছিল রাহুলের সাধের স্বপ্ন, এবারও সেই আশা কাড়তে বিজেপি নেমে পড়েছে ময়দানে। এবার নয়া পরিকল্পনা কষা হয়েছে রাহুল-মমতার দিল্লি দখলের স্বপ্নকে ধুলিসাৎ করতে। স্টার-ফ্যাক্টর কাজে লাগিয়ে বাজিমাত করতে ইতিমধ্যে পরিকল্পনা সারা।

বেশ কয়েকজন তারকা প্রার্থীর নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই তালিকায় রয়েছে একঝাঁক নতুন তারকার নাম। দু-একজন ছাড়া পুরনোরা তো থাকছেনই, এই তালিকায় এবার এমন সব নাম ভিড় করছে, যারা নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে হিসেবের সব ্ঙ্ক এক লহমায় উল্টে দিতে পারে।

কারা তাঁরা, একনজরে দেখে নিন সেই নামের তালিকা

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

বলিউডের ড্রিমগার্লকে আগেই নিজেদের শিবিরে এনে ফেলেছিল বিজেপি। এবার তাঁদের নজরে বলিউডি হার্টথ্রব মাধুরী দীক্ষিত। যিনি এক লহমায় তাঁক চোখের চাউনিতে জয় করে নিতে পারেন লক্ষ হৃদয়, সেই মাধুরী দীক্ষিতকে ভোটের ময়দানে নামিয়ে বাজিমাতের আশায় বিজেপি। ইতিমধ্যে বিজেপি একপ্রস্থ কথা বলেছেন বলিউড-সুন্দরীর সঙ্গে। তিনি অরাজি নন বলেই বিজেপির একাংশ সূত্রে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে মাধুরী দীক্ষিতকে মুম্বই থেকে প্রার্থী করা হতে পারে।

কপিল দেব

কপিল দেব

ভারতীয় ক্রিকেটে সাফল্যের অন্যতম মুখ কপিল দেব। তাঁর ভাবমূর্তিকে কাজে লাগাতে বিজেপি ভাবছে এবার কপিল দেবকে লোকসভায় প্রার্থী করতে। বাড়তি জনসমর্থন আদায়ের জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর এবার পরিকল্পনা করেছে কপিল দেবের মতো আদর্শ নেতাকে রাজনীতির ময়দানে নামাতে। আগে কীর্তি আজাদের মতো ক্রিকেটারকে তাঁরা সাংসদ করেছিলেন। এবার কপিল দেবকে লোকসভায় নিয়ে যাওয়ার ভাবনা চণ্ডীগড় কেন্দ্র থেকে। দেশের প্রথম বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে চণ্ডীগড়ে টিকিট দিয়ে ওই কেন্দ্রের বর্তমান সাংসদ অভিনেত্রী কিরণ খেরকে অন্য কোনও কেন্দ্র দেওয়া হতে পারে।

গৌতম গাম্ভীর

গৌতম গাম্ভীর

ভারতের অন্যতম সমফ ওপেনার গৌতম গাম্ভীরকেও এবার প্রার্থী হিসেবে পেতে মরিয়া বিজেপি। গৌতম গাম্ভীরের দেশপ্রেম ও স্বচ্ছ ভাবমূর্তিকে কাজে লাগিয়ে নতুন দিল্লির আসন দখল করার পরিককল্পনা বিজেপি সভাপতির। গাম্ভীরকে প্রার্থী করলে বাড়তি জনসমর্থন পাওয়া যাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। তার উপর বিজেপির বর্তমান সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবার নয়া দিল্লি থেকে প্রার্থী হতে পারেন। তিনি প্রার্থী হতে পারেন বিরোধী জোটের কিংবা আপের। গাম্ভীরকে তাঁর প্রতিদ্বন্দ্বী রূপে খাঁড়া করে বাজিমাত করার ভাবনা রয়েছে অমিত শাহের। ইতিমধ্যে গৌতম গাম্ভীরের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। তিনি অরাজি নন বলেই বিজেপি সূত্রে প্রকাশ।

মোহনলাল

মোহনলাল

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা মোহনলাল। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার কেরলে খাতা খুলতে মরিয়া বিজেপি। বিজেপি নেতৃত্ব চাইছে কেরলের কোনও একটি আসন থেকে মোহনলালকে দাঁড় করাতে। তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিজেপি যদি কেরলে খাতা খুলতে পারে, তা যেমন লোকসভায় বাড়তি পাওনা হবে, তেমনই কেরল বিধানসভা ভোটের আগে সিপিএম ও কংগ্রেসকে ধাক্কা দেওয়া যাবে। বিজেপি নেতৃত্ব মনে করছে জনপ্রিয় অভিনেতা মোহনলালকে টিকিট দিলে জয়ের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে কেরলে।

দলবীর সিং সুহাগ

দলবীর সিং সুহাগ

প্রাক্তন সেনাপ্রধান দলবীর সিং সুহাগকেও প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বিজেপি। বিজেপি নেতৃত্ব চাইছে আসন্ন লোকসভায় সীমান্তবর্তী কোনও কেন্দ্র থেকে প্রাক্তন সেনাপ্রধানকে দাঁড় করাতে। সেক্ষেত্রে পঞ্জাব, রাজস্থান বা জম্মু-কাশ্মীরের কোনও কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সম্প্রতি ‘সম্পর্ক ফর সমর্থন' শীর্ষক প্রচার অভিযানে বেরিয়ে মাধুরী দীক্ষিত, কপিল দেবস, দলবীর সিং সুহাগদের সঙ্গে কথা বলেছেন। তিনি তাঁর পক্ষ থেকে প্রস্তাবও দিয়েছেন। লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি আলোচনা হয়েছে তাঁদের সঙ্গে। পরবর্তী সময়ে এই তালিকায় সংযোজিত হয়েছে গৌতম গাম্ভীর ও মোহনলালের নাম। আরও বেশ কিছু নাম রয়েছে ভাবনায়।

বিজেপির ভাবনায় রয়েছেন আরও যেসব তারকা

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

২০১৯-এ বিজেপির টিকিট পেতে পারেন বলিউডের জনপ্রিয় তারকা অক্ষম কুমার। পঞ্জাব বা দিল্লির কোনও একটি কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন। ইতিমধ্যেই বিজেপি সভাপতির তরফ থেকে এমন প্রস্তাব গিয়েছে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। এখন বলিউড তারকার সম্মতির অপেক্ষায় বিজেপি। সম্প্রতি মোদীর স্বচ্ছ ভারত কর্মসূচি নিয়ে এক ছবি উপহার দিয়েছেন তিনি। অক্ষয়ের ক্লিন ইমেজ ও ভক্তের সংখ্যাকে কাজে লাগাতে চাইছে বিজেপি

সুনীল শেট্টি

সুনীল শেট্টি

সুনীল শেট্টির নাম এবার রয়েছে বিজেপির তালিকায়। তিনি বিজেপির হয়ে প্রচারেও নেমেছিলেন আগে। গত লোকসভায় অরুণ জেটলির হয়ে প্রচারেও নামেন তিনি। এবার তিনি নিজেই নির্বাচনের ময়দানে নামতে পারেন। বিজেপির প্রস্তাবে যে তাঁর সম্মতি পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা, তা জানেন মোদী-শাহরা।

কঙ্গনা রানওয়াত

কঙ্গনা রানওয়াত

বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকেও বিজেপি প্রার্থী করতে পারে। বিজেপি নেতাদের সঙ্গে কঙ্গনার যোগাযোগ রয়েছে। বিজেপির তরফে প্রস্তাব গেলে, সেই প্রস্তাব না হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কঙ্গনার নাম তাই মোদী-শাহদের তালিকায় রয়েছে।

ঋষি কাপুর

ঋষি কাপুর

বলিউডের আর এক হেভিওয়েট তারকা ঋষি কাপুরও বিজেপির টিকিটে প্রার্থী হতে পারেন। ইতিমধ্যে নানা টুইটারে তিনি নজর কেড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর সমর্থন তাঁকে বিজেপির তালিকায় রেখেছে। রাজ কাপুরের ছেলে হিসেবেই নয়, ঋষি কাপুর বলিউডে একটা নিজস্ব ক্ষেত্র তৈরি করেছিলেন। তাঁর নিজস্ব একটা ঘরানা ছিল। এমন একজনকে প্রার্থী করলে বিজেপি বাজিমাত করতে পারবে বলে মনে করছে

সানি দেওল

সানি দেওল

ধর্মেন্দ ও হেমা মালিনীর পর দেওল পরিবারের আর এক তারকাকে বিজেপির হয়ে ময়দানে দেখা যেতে পারে। তিনি হলেন সানি দেওল। দেশাত্মবোধক ছবিতে তাঁর জুড়ি মেলা ভার। এমন একজন তারকাকে বিজেপির টিকিটে ময়দানে নামালে বিজেপির অভীষ্ট লক্ষ্যে পৌঁছনো সহজ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেইমতো তাঁর নামও রয়েছে বিজেপির ভাবনায়।

রবিনা ট্যান্ডন

রবিনা ট্যান্ডন

বলিউডের এই অভিনেত্রীর নামও আলোচিত বিজেপি শিবিরে। বিজেপি চাইছে রবিনাকে তাঁদের টিকিটে প্রার্থী করতে। যত সম্ভব তারকাকে লোকসভার লড়াইয়ে নামানোই লক্ষ্য। সেই হিসেবে রবিনাকে টিকিট দিতে পারে বিজেপি। রবিনা রাজি হলে বিজেপি তৈরি তাঁর তারকা-ভাবমূর্তিকে কাজে লাগিয়ে বাজিমাত করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+