রামমন্দির উদ্বোধনের দিনে 'সংহতি' যাত্রার ডাক মমতার, টুইটে বার্তা মালব্যের
BJP On Mamata Banerjee Rally: রামমন্দির উদ্বোধনের দিনে 'সংহতি' মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীমন্দিরের পুজো দিয়ে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এই মিছিল করবেন তিনি। এমনকি তৃণমূলের তরফেও জেলায় জেলায় মিছিল করার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
রামমন্দির উদ্বোধনের দিনেই এহেন কর্মসূচি (BJP On Mamata Banerjee Rally) ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। র্যালির সময় নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর (BJP On Mamata Banerjee Rally) এহেন কর্মসূচি ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম X-এ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে একটি পোস্ট করেছেন অমিত মালব্য। তাঁর দাবি, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হবে। প্রাণ প্রতিষ্ঠা করা হবে।
কিন্তু মুখ্যমন্ত্রী হিন্দু ভাবনাকে উপেক্ষা করে কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে রাজনৈতিক কার্যক্রম 'সর্ব ধর্ম' র্যালি ঘোষণা করেছেন। আর এই কর্মসূচি সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়া ছাড়া কিছু নয় বলে দাবি বিজেপি নেতার। তাঁর টুইটে রামনবমীর শোভাযাত্রায় হামলার প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।
এমনকি পুরুলিয়ায় সাধুদের উপর হামলার প্রসঙ্গও টেনে তোলেন অমিত মালব্য। একই সঙ্গে আগামী ২২ জানুয়ারি এই কর্মসূচির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদনও জানিয়েছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আগামী ২২ জানুয়ারি অর্থাৎ রামমন্দির প্রতিষ্ঠার দিনে 'সংহতি' মিছিলের ঘোষণা করেন।
On the auspicious 22nd Jan 2024, when Bharat will be witnessing Pran Pratistha at Ram Mandir in Ayodhyadham, West Bengal CM Mamata Banerjee, in brazen disregard of Hindu sentiments, has announced ‘Sarba Dharm’ rally, a political program in Kolkata and at blocks across Bengal.…
— Amit Malviya (@amitmalviya) January 16, 2024
বলেন, দক্ষিণ কলকাতার হাজরা থেকে মধ্য কলকাতার পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে। একটি কালী মন্দিরে পুজো দিয়ে এই মিছিল শুরু হবে। সর্ব ধর্ম সমন্বয় হবে এই মিছিলের মূল উদ্দেশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মিছিলে হাঁটবেন। মন্দির, মসজিদ, গির্জাতেও তৃণমূল নেত্রী যেতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন নেত্রী।
শুধু তাই নয়, সমস্ত ধর্মের মানুষকেও এই মিছিলে দেখা যেতে পারে বলেও মনে করা হচ্ছে। জেলাতেও তৃণমুলের তরফে এই সংহতি মিছিল করা হবে। তবে রামমন্দিরের উদ্বোধনের পালটা এই মিছিল বলতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, ধর্ম যার যার, উৎসব সবার।
উল্লেখ্য, এর আগে বিজেপির রামমন্দির উদ্বোধনকে গিমিক বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি এই বিষয়ে ভাবা ছাড়া তাঁর কি কোনও কাজ নেই? তা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। আর এরপরেই এহেন কর্মসূচি ঘোষণা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications