আপের কীর্তিতে ক্ষুব্ধ আমির খান , চিঠি লিখলেন নির্বাচন কমিশনে

আপের কীর্তিতে ক্ষুব্ধ আমির খান , চিঠি লিখলেন নির্বাচন কমিশনে
নয়াদিল্লি, ২৮ মার্চ : বিতর্ক আর আম আদমি পার্টির পিছু ছাড়ছে না। আবারও বিতর্কে আম আদমি পার্টি। এবার অবশ্য আপের কীর্তিতে খেপেছেন অভিনেতা আমির খান। বিতর্কের মূলে রয়েছে আপ কর্তৃক প্রকাশিত একটি একটি পোস্টার।

আপের এই পোস্টারটি ইন্টারনেটে বহুলভাবে প্রচার করা হচ্ছে। এই পোস্টারে প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম, মালায়লাম ছবির জনপ্রিয় অভিনেতা মোহনলাল, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেব ও বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান, এই চারজনের ছবি রয়েছে। ছবির নিচে লেখা 'লেজেন্ড অ্যাকসেপটেড আপ'। যার অর্থ এই কিংবদন্তীরা আপকে গ্রহণ করেছে। আর রয়েছে আপের লোগো ও স্লোগান, 'মাই ভোট ফর আপ টু চেঞ্জ দ্য নেশন' অর্থাৎ দেশকে বদলানোর জন্য আমার ভোট আপের জন্য।

এই পোস্টারটি দেখেই বিরক্ত আমির খান সোজা চিঠি লিখে বসেছেন নির্বাচন কমিশনের কাছে। সূত্রের খবর অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে আমির লিখিতভাবে জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলকে অনুমোদন বা সমর্থন করেন না। এই বিষয়ে আপ নেতৃত্বের কাছেও লিখিতভাবে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

আমির খানের অনুমতি না নিয়েই পোস্টারে ছাপা তাঁর ছবি, বিতর্কের মুখে আম আদমি পার্টি

আমিরের মত না নিয়েই তার সঙ্গে আলোচনা না করে আম আদমি পার্টির তরফে কীভাবে এমন একটি পোস্টার ছাপা হল, আমির প্রশ্ন তুলেছেন তা নিয়ে। এবিষয়ে নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন আমির।

আমির খানের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, আমির খান প্রথম দিন থেকেই জানিয়ে এসেছেন কোনও রাজনৈতিক দলকে তিনি সমর্থন করেন না। কোনও রাজনৈতিক দলকেই আমির মানুষের কাছে তুলে ধরবেন না। এমনকী কোনও রাজনৈতিক দলের সমর্থনে কোনওরকমের প্রচার বা সমাবেশেও তিনি অংশগ্রহণ করবেন না। এর পরেই আপের তরফে এমন ঘটনা ঘটায় রীতিমতো ক্ষুব্ধ অভিনেতা।

সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ছোটপর্দায় একটি জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা যায় আমিরকে। এমনকী কিছুদিন আগে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল জাতীয় স্তরে কমিশনের নতুন মুখ হিসাবে দেখা যেতে পারে আমির খানকে। যাতে তিনি সাধারণ মানুষের ভোটের গুরুত্ব ও ভোট সম্পর্কে সচেতন করতে পারেন। অথচ আপের প্রকাশ করা পোস্টারের ফলে বিতর্ক দানা বেধেছে।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/RRdVlyYqh-Q?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+