আতঙ্কের মাঝে আশার আলো, এই ১৮ রাজ্যে একটানা কমছে দৈনিক সংক্রমণ

আতঙ্কের মাঝে আশার আলো, এই ১৮ রাজ্যে একটানা কমছে দৈনিক সংক্রমণ

গত পাঁচ দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় গোটা দেশে অনেকটাই নেমছে করোনা গ্রাফ। এই নিয়ে দেশে পরপর দু'দিন কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭। নতুন করে আশার আলো দেখাচ্ছে প্রায় ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। যা দেখে বিশেষজ্ঞদের ধারণা দ্রুতই শেষ হতে চলেছে করোনা দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ।

আতঙ্কের মাঝে আশার আলো, এই ১৮ রাজ্যে একটানা কমছে দৈনিক সংক্রমণ

এদিকে এই ১৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকায় সর্বাধিক আশা জোগাচ্ছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি এবং ছত্তিশগড়। গত সপ্তাহ থেকেই সেখানে একটানা কমে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে দ্বিতীয় পর্বের সংক্রমণের শুরুতে সব থেকে বেষি উদ্বেগ বাড়াচ্ছিল মহারাষ্ট্র-দিল্লিই। যদিও অন্যদিকে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবে একটানা সংক্রমণ বৃদ্ধি নতুন করে ভাবাচ্ছে কেন্দ্রকে। নতুন সংক্রমণ বৃদ্ধির তালিকায় রয়েছে মোট ১৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

এদিকে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণের জেরে আক্রান্তের সংখ্যায় জোয়ার আসায় গোটা দেশে সক্রিয় রোগীর সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যা ইতিমধ্যেই ৩৭ লক্ষের গণ্ডিও পার করে ফেলেছে। অন্যদিকে কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে এর মধ্যে ১৩ রাজ্যেই ১ লক্ষের বেশি সক্রিয় রোগী রয়েছে। পাশাপাশি ২৬টি রাজ্যে পজেটিভিটি রেট দাঁড়িয়েছে ১৫ শতাংশের উপরে। যা রীতিমতো চিন্তার বিষয় বলে মানছেন বিশেষজ্ঞরাও। যদিও গোটা দেশের দৈনিক সংক্রমণ প্রায় ১৪ দিন পর মঙ্গলবার ৩ লক্ষ ২৯ হাজারে ঠেকলো। তাতেই নতুন করে আশায় বুক বাঁধছে স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে করোনাকালে বিপর্যস্ত আম-আদমিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+