মুম্বই হামলার দশক পূর্তির মাঝেই পাঠানকোটে ছয় সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
পঞ্জাবের পাঠানকোট রেল স্টেশন এলাকা থেকে ছয়জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।
মুম্বই হামলার দশ বছর পূর্তিতে শোকাহত মনে নিহতদের স্মরণ করছে গোটা দেশ তথা বিশ্ব। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এই ঘটনা স্মরণ করে নিহতদের শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ বিভিন্ন দলের নেতারা স্মৃতিচারণা করেছেন। তার মাঝেই পঞ্জাবের পাঠানকোট রেল স্টেশন এলাকা থেকে ছয়জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

জম্মু থেকে আজমেঢ়গামী পূজা এক্সপ্রেসে চেপে এই জঙ্গিরা আসছিল। তবে মাঝে পাঠানকোটে ট্রেন থামিয়ে পুলিশ এই জঙ্গিদের গ্রেফতার করে।
নিরাপত্তারক্ষীরা মনে করছেন, এই জঙ্গিরা দিল্লি ও অন্য কয়েকটি জায়গায় নাশকতার পরিকল্পনা করে এগোচ্ছিল। তাদের কাছ থেকে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছে। এরপরই গুরদাসপুর, পাঠানকোট এলাকায় সতর্কতা জারি হয়েছে।
২০১৬ সালের ২রা জানুয়ারি পাঠানকোটে বায়ুসেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তান থেকে এসে হামলা চালানো হয়। তার আগে গুরদাসপুরের দিনানগর টাউনেও জঙ্গিরা হামলা চালিয়েছিল। সেই ঘটনা ঘটেছিল ২০১৫ সালের ২৭ জুলাই। সীমান্ত পেরিয়ে এসে সেবারও পাকিস্তানি জঙ্গিরা হামলা চালায়।












Click it and Unblock the Notifications