করোনা ভয় কাটিয়ে শুরু আনলক ৪, শুরু পরীক্ষা, খুলল হোটেল রেস্তোরাঁ, আন্তঃরাজ্য পরিবহণে ছাড়
করোনা ভয় কাটিয়ে শুরু আনলক ৪, শুরু পরীক্ষা, খুলল হোটেল রেস্তোরাঁ, আন্তঃরাজ্য পরিবহণে ছাড়
দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ যখন প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ছে। ঠিক তখনই গোটা দেশে শুরু হল আনলক ৪। একাধিক বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে হোটেল, রেস্তরাঁ, পাবের দরজা। আন্তরাজ্য সফরে ছাড় দেওয়া হয়েছে। সব রাজ্যে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা।

হোটেল রেস্তরাঁয় ছাড়
আনলক ৪ শুরু হতেই খুলে দেওয়া হয়েছে হোটেল, রেস্তরাঁ, পাব। তবে সব ক্ষেত্রেই নিয়ন্ত্রিত গতিবিধি বজায় রাখা হয়েছে। করোনা বিধি মেনেই তবেই সেসব জায়গায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সর্বভারতী জয়েন্ট পরীক্ষার্থীদের সুবিধার্থেই আরও বেশি করে এই ছাড় দেওয়া হয়েছে।

আন্তঃরাজ্য পরিবহণ ছাড়
গোটা দেশেই আন্তঃরাজ্য পরিবহণ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ এবার এক রাজ্য থেকে অন্য রাজ্য বাসে সফর করতে পারবেন সাধারণ মানুষ। এতদিন কেবল পণ্য পরিবাহণেই আন্তঃরাজ্য ছাড় ছিল। কিন্তু এবার সাধারণ মানুষও এক রাজ্য থেকে অন্য রাজ্যে সফর করতে পারবেন।

পরীক্ষা শুরু
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একাধিক রাজ্যে বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এছাড়াও সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষাও চলছে। গত ৫ মাস ধরে সম্পূর্ণ বন্ধ ছিল শিক্ষােক্ষত্র। স্কুল কলেজ যদিও এখনও বন্ধ রয়েছে। তবে অনলাইনে ক্লাস চলছে ছাত্রছাত্রীদের।

মেট্রো চলাচলে অনুমতি
কলকাতা এবং দিল্লিতে শুরু হতে চলেছে মেট্রো রেল পরিষেবা। কলকাতায় আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেট্রো রেল পরিষেবা। তার প্রস্তুতি এখন চলছে। অন্যদিকে দিল্লিতেও মেট্রো চলাচলের অনুমতি দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর। তবে কবে থেকে মেট্রো চলাচল শুরু হবে রাজধানী দিল্লিতে তা এখনও সুনিশ্চিত হয়নি।












Click it and Unblock the Notifications