করোনা আবহের মধ্যেই কিছু লোকাল ট্রেন ট্র্যাকে ফিরছে, যাত্রীরা কি চড়তে পারবেন তাতে?‌

করোনা আবহের মধ্যেই কিছু লোকাল ট্রেন ট্র্যাকে ফিরছে, যাত্রীরা কি চড়তে পারবেন তাতে?‌

করোনা সংক্রমণের আবহাওয়ার মধ্যেই আজ থেকে মহারাষ্ট্রে শুরু হচ্ছে কিছু লোকাল ট্রেন পরিষেবা। যদিও সাধারণ যাত্রীদের এই ট্রেনে সফরের অনুমতি নেই। কেবল অত্যবশ্যকীয় পন্য পরিবহনের জন্যই গুটি কয়েক লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে থেকেই সেকারণে নির্দেশিকা জাির করেছে মহারাষ্ট্র সরকার।

আজ থেকে চলে লোকাল ট্রেন

আজ থেকে চলে লোকাল ট্রেন

আজ থেকে লোকাল ট্রেন চলা শুরু করছে মুম্বইয়ে। যদিও সাধারণ যাত্রীদের ট্রেন সেই ট্রেনে সফরের অনুমতি নেই। কেবল মাত্র অত্যাবশ্যকীয় পন্যের জন্যই এই ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে বলে জানানো হচ্ছে। ভোর সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্যের জন্য ট্রেন গুলি চলবে।

অত্যাবশ্যকীয় পণ্যের জন্য

অত্যাবশ্যকীয় পণ্যের জন্য

অত্যাবশ্যকীয় পরিষেবার জন্য লোকাল ট্রেন চালানো হলেও ৭০০ বেশি লোক সফর করতে পারবেন না বলে জানানো হয়েছে। অথচ যেখানে ১২০০ যাত্রী সফর করে ট্রেনে। প্রতিদিন লাখ লাখ ট্রেন সফর করেন ট্রেনে। মুম্বইয়ের লাইফলাইন বলা হয় ট্রেনকে। সেখানে কোনও সাধারণ যাত্রী এই ট্রেনে সফর করতে পারবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে।

 করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে মহারাষ্ট্রে। শুধু মহারাষ্ট্রতেই করোনা সংক্রমণ ১ লাখ অতিক্রম করেছে। ৭০,০০০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২০০০ জন। প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় যাচ্ছে মহারাষ্ট্রে।

 চলছে দূরপাল্লার ট্রেন

চলছে দূরপাল্লার ট্রেন

করোনা আবহের মধ্যেই দূরপাল্লার ট্রেন পরিষেবা শুরু হয়েছে। ২০০টির মতো ট্রেন চলছে গোটা দেশে। পরিযায়ী শ্রমিকদের জন্যও ট্রেন চলছে দেশে। তবে এখনও লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়নি গোটা দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+