১ জুলাই থেকে আন্তর্জাতিক উড়ান শুরু করছে এয়ার ইন্ডিয়া, কোন রুটে, বুকিং কবে থেকে জেনে নিন
১ জুলাই থেকে আন্তর্জাতিক উড়ান শুরু করছে এয়ার ইন্ডিয়া, কোন রুটে, বুকিং কবে থেকে জেনে নিন
অবশেষে ১ জুলাই থেকে শুরু হতে চলেছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া। তার জন্য টিকিট বুকিং শুরু হবে ২৮ জুন থেকে। মোট আটটি উড়ান পরিষেবা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া। সবকটি বন্দে ভারত মিশনের জন্যই।

১ জুলাই উড়বে বিদেশের বিমান
করোনা আবহে এই প্রথম অস্ট্রেলিয়ার উড়ান ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। যদিও এটি বন্দে ভারত মিশনের অন্তর্গত বলে জানানো হয়েছে। মোট ৮টি উড়ান চালাবে এার ইন্ডিয়া। ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত দফায় দফায় চালানো হবে উড়ানগুলি। তার জন্য অনলাইনে টিকিট কাটতে হবে যাত্রীদের।

২৮ জুন থেকে বুকিং
এয়ার ইন্ডিয়ার সাইটে ২৮ জুন দুপুর ১২টা খেকে টিকিট কাটতে পারবেন যাত্রীরা। প্রতিদিন চারটে করে বিমান উড়বে সিডনি এবং মেলবোর্নের পথে। যদিও গতকালই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৫ জুলাই পর্যন্ত কোনও আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু করা হবে না। তবে কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হবে সেটাও জানানো হয়েছিল।

অভ্যন্তরীণ বিমান পরিষেবা
ইতিমধ্যেই অভ্যন্তরীণ উড়ান পরিষেবা শুরু হয়ে গিেয়ছে। গত ২৫ মে থেকে চলছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা। তাতে গত এক মাসে প্রায় ২০ লাখ যাত্রী সফর করেছে। নির্দিষ্ট করোনা বিধি মেনেই যাত্রীদের বিমানে চাপার অনুমতি দেওয়া হচ্ছে।

আনলক ২
এদিকে গোটা দেশে শুরু হতে চলেছে আনলক ২। তাতে একাধিক জিিনসে ছাড় দেওয়া হবে। কিন্তু দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ অতিক্রম করেছে তাতেই উদ্বেগ বাড়ছে।












Click it and Unblock the Notifications