না! সরকার কোনও ফোন কল-এ আড়ি পাতছে না, বাজারে করোনার 'গুজব' এর রমরমা
করোনার জেরে গোটা দেশে প্রবল সংকট। এমন সংকট পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা ক্রমেই ছাড়িয়েছে ৫১৯ এর অঙ্ক। অন্যদিকে, ভারত জুড়ে সোশ্যাল মিডিয়া থেকে স্থানীয় আলোচনায় একাধিক গুজব ছড়িয়ে পড়ছে। সরকারের তরফে থেকে ক্রমাগত গুজব রোখার চেষ্টা করা হচ্ছে। নাগরিকদের সতর্ক করা হচ্ছে যাতে, এসবে কান না দিয়ে সরকারের সঙ্গে এমন আপৎকালে সম্পূর্ণ সহযোগিতা করা হয়।

গুজবে শোনা যাচ্ছে যে সরকার নাকি ফোন কল-এ আড়ি পাতছে। যে তথ্য সম্পূর্ণ মিথ্যা ও রটনা। ফোন কল-এ সরকারের তরফে কোনও আড়িপাতা হচ্ছে না। এমনকি সোশ্যাল মিডিয়াতে রটতে থাকে যে সরকার বিভিন্ন চ্যাটিং সাইটের চ্যাটও নাকি পর্যবেক্ষণ করছে! যা ডাহা মিথ্যা। এমন গুজব রটানোর জেরে তরম শাস্তির মুখে অনেককেই পড়তে হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্র।
সরকার এই মুহূর্তে যে বিষয়টি পর্যালোচনা করছে তা হল লকডাউন গোটা দেশ সুস্থিরভাবে লাগু হয়েছে কি না। আর তা নিশ্চিত করাই এখন প্রশাসন ও নাগরিকদের কর্তব্য। ফলে গুজব এড়িয়ে আপাতত গোটা দেশ এক হয়ে করোনা প্রতিরোধের কঠিন লড়াইয়ে নামার সময়। যে যুদ্ধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা একান্ত কাম্য।












Click it and Unblock the Notifications