করোনা লকডাউনে কোনও শ্রমিক রাস্তায় নেই, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র
করোনা লকডাউনে কোনও শ্রমিক রাস্তায় নেই, শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র
করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা উপেক্ষা করেই লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছিলেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা। হেঁটেই তাঁরা বাড়ি ফিরতে শুরু করেছিল। এই উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। ঘরমুখী শ্রমিকদের খাবার এবং আশ্রয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যগুলিকে। সুপ্রিম কোর্টে আজ কেন্দ্র জানিেয়ছে সকাল ১১টা পর্যন্ত রাস্তায় কোনও শ্রমিক নেই। সকলকে আশ্রয় দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে জবাব কেন্দ্রের
সুপ্রিম কোর্টে ভিন রাজ্যের শ্রমিকদের অবস্থান জানতে চাওয়া হয়েছিল কেন্দ্রের কাছে। তার জবাবে কেন্দ্র আজ শীর্ষ আদালতকে জানিয়েছে সকাল ১১টা পর্যন্ত আদালতে রাস্তায় কোনও শ্রমিক নেই বলে জানানো হয়েছে। সকলকে আশ্রয় দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই লকডাউন উপেক্ষা করে রাস্তায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ঢল নেমেছিল। কাতারে কাতারে শ্রমিক হেঁটে বাড়ি পৌঁছনোর চেষ্টা চালাচ্ছিলেন। আইনজীবী এ এ শ্রীবাস্তবের করা আবেদনের প্রেক্ষিেতই এই কেন্দ্রের কাছে জবাব তলব করে শীর্ষ আদালত।

কমিটি গঠন
পরিযায়ী শ্রমিকদের অবস্থা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের কথা জানিয়েছে শীর্ষ আদালত। তারাই শ্রমিকদের অবস্থা নিয়ে খোঁজ খবর নেবে। এবং তাঁদের বাড়ি ফেরার বন্দোবস্ত করে দেবে। এদিকে স্বরাষ্ট্রসচিব জানিেয়ছেন ২২ লাখেরও বেশি শ্রমিক এবং দিনমজুরকে আশ্রয় এবং খাবার দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বাড়ি ফিরতে রাস্তায় শ্রমিকরা
লকডাউনের মাঝেই ভিন রাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরার জন্য রাস্তায় ঢল উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণের। যদিও বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পরিবহণের ব্যবস্থা করে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। সকলকে খাবার এবং আশ্রয় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।












Click it and Unblock the Notifications