মাস্ক পরতে অনিহা, রেকর্ড জরিমানায় কোষাগার ভরল পুরসভা
মাস্ক পরতে অনিহা, রেকর্ড জরিমানায় কোষাগার ভরল পুরসভা
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু কে শোনে কার কথা। নির্দেশ অমান্য করেই রাস্তায় বেরিয়ে পরছেন অনেকে। নির্দেশিকা কার্যকর করতে শেষে জরিমানা শুরু করা হয়েছিল তথ্য- প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে। তাতে ২ লাখ টাকারও বেশি নগদ জরিমানা আদায় করেছে বেঙ্গালুরু পুরসভা।

মাস্ক না পরলেই জরিমানা
শহরবাসীকে সচেতন করতে এবং মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোটা টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু পুরসভা। জন প্রতি ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা শুরু হয়। একই কাজ দ্বিতীয়বার করলে ২০০০ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই নিয়ে সমালোচনা শুরু হওয়ায় জরিমানার পরিমান কমিয়ে ১০০ টাকা এবং ২০০ টাকাতে কমিয়ে আনা হয়।

জরিমানায় আয় ২ লাখ টাকারও বেশি
১০০, ২০০ টাকা জরিমানা করেও বিপুল পরিমান আয় হয়েছে পুরসভার। প্রথম দিনেই ৫১,৭০০ টাকা সংগ্রহ হয়। সোমবার পর্যন্ত সেই সংগ্রহ বেড়ে ৮৯,৪৫৫টাকা হয়। শহরের পূর্ব ভাগে এই জরিমানা থেকে ২১,৩০৫ টাকা সংগ্রহ করেছে। ৫৫ জনকে জরিমানা করা হয়েছে সেখানে। যা গোটা শহরে সর্বাধিক বলে জানানো হয়েছে।

লকডাউন শিথিল বেঙ্গালুরুতে
সোমবার থেকে বেঙ্গালুরুতে লকডাউন শিথিল করা হয়েছে। সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত শহরে মানুষের গতিবিধিতে অনুমতি দিয়েছে সরকার। খোলা হয়েছে মদের দোকান। তার জেরে সোশ্যাল ডিসট্যানসিং লাটে উঠেছে। কর্নাটকে একাধিক জায়গায় মদের দোকান খোলার উল্লাসে বাজি পোড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications