শুরু সেই বাংলা থেকেই, ট্রেন পরিষেবা সূচনায় প্রথম ট্রেন ছাড়বে হাওড়া স্টেশন থেকে, গন্তব্য দিল্লি
করোনা পরিস্থিতির মধ্যেই ট্রেন পরিষেবা চালু করছে রেল। ১৫টি ট্রেন গোটা দেশে চালানো হবে ১২ মে।
করোনা পরিস্থিতির মধ্যেই ট্রেন পরিষেবা চালু করছে রেল। ১৫টি ট্রেন গোটা দেশে চালানো হবে ১২ মে। তার জন্য সোমবার বিকেল ৪টে থেকে আইআরসিটিসির সাইটে টিকিট বুকিং শুরু হবে। আগামিকাল প্রথম ট্রেনটি রওনা হবে হাওড়া থেকে। গন্তব্য রাজধানী দিল্লি।

প্রথম ট্রেন হাওড়া থেকে
দীর্ঘ দিন পর করোনা লকডাউনের মধ্যে শুরু হচ্ছে ট্রেন পরিষেবা। সীমিত সংখ্যক ট্রেন চালানো হচ্ছে গোটা দেশে। মঙ্গলবার থেকেই শুরু হবে সেই পরিষেবা। প্রথম ট্রেনটি চলবে হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল্লি যাবে ট্রেনটি।

ট্রেনে চাপতে হবে বিধি মেনে
ট্রেন পরিষেবা শুরু হলেও যাত্রীদের জন্য বেশ কিছু নিয়ম বহাল করেছে রেলওয়ে। ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে যাত্রীদের স্টেশনে পৌঁছতে হবে। সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে এক একটি কামরায় ৫৪ জনের বেশি যাত্রী চাপতে পারবেন না। মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে যাত্রীদের। একই সঙ্গে প্রত্যেককে আরোগ্য েসতু অ্যাপ ডাউনলোড করতে হবে।

কোন কোন রুটে চলবে ট্রেন
১৫ জোড়া ট্রেন চালানো হবে মঙ্গলবার েথকে। শ্রমিক স্পেশাল ট্রেনের মতোই চালানো হবে এগুলিকে। রাজধানী দিল্লি থেকে কলকাতা, ডিব্রুগড়, আগরতলা, বিলাসপুর, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ত্রিবান্দম, মাডগাঁও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ, জম্মু তাওয়াই এই রুটে তলবে ট্রেনগুিল।

চলছে শ্রমিক ট্রেন
পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে আগেই শ্রমিক ট্রেন চালানো শুরু করেছে রেলওয়ে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে সেই শ্রমিক ট্রেনগুলি পৌঁছতেও শুরু করেছে। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যেই বেশ কয়েকটি শ্রমিক ট্রেন পৌঁছছে। কেরল এবং রাজস্থান থেকে রাজ্যের শ্রমিকরা এসে পৌঁছেছেন।












Click it and Unblock the Notifications