করোনা লকডাউনে কিছুটা রেহাই, খোলা যাবে বইখাতা ও ইলেকট্রিক পাখার দোকান
করোনা লকডাউনে কিছুটা রেহাই, খোলা যাবে বইখাতা ও ইলেকট্রিক পাখার দোকান
করোনা সংক্রমণের কারণে গোটা দেশে লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউন। এর মধ্যে ২০ এপ্রিল থেকে কিছুক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়া হলেও অধিকাংশ রাজ্যই তা কার্যকর করতে পারেনি। কারণ করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে গিয়েছিল। তারপরে আবার পরিস্থিতি বিবেচনা করে বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কিছু ক্ষেত্রে ছাড় বাড়ল
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পরিস্থিতি বিবেচনা করে আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। তারমধ্যে রয়েছে বইখাতা, ইলেকট্রিক ফ্যানের দোকান। বনজ সম্পদ, কৃষিজ পণ্যের দোকান। শহরাঞ্চলের নিকটবর্তী পাউরুটি এবং ময়দা এবং ডালের মিল খোলার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্রগুলি খোলারও অনুমতি দিয়েছে সরকার। এছাড়াও মোবাইল ফোনের রিচার্জ, প্রবীণ নাগরিকদের পরিষেবা দানকারী আয়াদেরও কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

জলপথে বাণিজ্যে ছাড়
এতদিন জলপথে বাণিজ্যও স্থগিত রাখা হয়েছিল। কিন্তু মঙ্গলবার নির্দেশি জারি করে জানানো হয় জলপথে বাণিজ্যিক আদান প্রদানের কারণে জাহাজ চলাচল করতে পারবে এবং দেশের ভেতরেও জলপথে বাণিজ্যিক আদান প্রদান করা যাবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বাণিজ্যেক কারণে জলপথে সফরের জন্য প্রতিনিয়ত নাবিক এবং জাহাজের কর্মীদের নিজেদের স্বাস্থ্যের তথ্য দিতে হবে। এবং বন্দরে জাহাজ বা ভেসেল পৌঁছলেই তাঁদের সকলকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। তবে ভূখণ্ডে প্রবেশের অনুমতি পাবেন তাঁরা।

২০ এপ্রিলে ছাড় দেওয়া হয়েছে
২০ এপ্রিলের পর থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু অনেক রাজ্যেই সেই ছাড় চালু করেনি। কারণ করোনা সংক্রমণ অনেক রাজ্যেই বেড়ে গিয়েছিল। সেকারণে আরও কড়াকড়ি করতে হয় রাজ্য সরকারগুলিকে। এমনকী পশ্চিমবঙ্গেও কড়াকড়ি করত হয় রাজ্য সরকারকে।












Click it and Unblock the Notifications