থমকে যেতে পারে ডিএ বৃদ্ধি, আগামিকাল মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
করোনা ভাইরাসে সংকটে রয়েছে দেশ। এই পরিস্থিতি সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি কতটা সম্ভব হবে তা নিয়ে দোলাচলে রয়েছে সরকার।
করোনা ভাইরাসে সংকটে রয়েছে দেশ। এই পরিস্থিতি সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি কতটা সম্ভব হবে তা নিয়ে দোলাচলে রয়েছে সরকার। সূত্রের খবর এই পরিস্থিতিতে সরকারিকর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হতে পারে। আগামিকাল প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ ৪ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২১ শতাংশ করা হয়েছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি। আগামিকাল প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে আলোচনা করা হবে। সূত্রের খবর এবছরের মত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হতে পারে।
তবে একেবারেই যে বঞ্চিত করা হবে তা নয়। পরের পছর আর্থিক পরিস্থিতি সামলে নিয়ে এরিয়ার সহ ডিএ বৃদ্ধি করা হবে বলে পরিকল্পনা করেছে সরকার। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবটাই আলোচনা সাপেক্ষ। যদি সত্যিই ডিএ বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় মোদী সরকার তাহলে তার প্রভাব পড়বে ৫৪ লক্ষ সরকারি কর্মী এবং ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মীর উপর। এই সংকটজনক পরিস্থিতিতে ডিএ বৃদ্ধি করা হলে সরকারের ঘর থেকে ১৪,৫৯৫ কোটি টাকা বেরিয়ে যেত। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications