করোনা লকডাউনে বিধ্বস্ত দেশের আর্থিক হাল ফেরাতে পথ দেখাচ্ছে ৫ রাজ্য, বেহাল মুম্বই, গুজরাত

করোনা লকডাউনে বিধ্বস্ত দেশের আর্থিক হাল ফেরাতে পথ দেখাচ্ছে ৫ রাজ্য, বেহাল মুম্বই, গুজরাত

করোনা সংক্রমণের কারণে টানা ২ মাস লকডাউন ছিল গোটা দেশে। তার চরম ধাক্কা এসে পড়েছে দেশের অর্থনীতিতে। জিডিপি তলানিতে এসে ঠেকেছে। এই চরম সংকটেও দেশের অর্থনীতিকে পথ দেখাচ্ছে ৫ রাজ্য। অনেকটা ফিনিক্স পাখির মতোই লকডাউনের মধ্যেই প্রাণ পেয়েছে এই রাজ্যগুলির অর্থনীতি।

লকডাউনে বিধ্বস্ত দেশের অর্থনীতি

লকডাউনে বিধ্বস্ত দেশের অর্থনীতি

করোনা সংক্রমণে বিধ্বস্ত দেশের অর্থনীতি। ধুঁকছে জিডিপি। মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে। বিনিয়োগ না এলে হাল ফেরানো সম্ভব হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। লকডাউনের কারণে একািধক সংস্থা ইতিমধ্যেই কর্মী ছাঁটাই শুরু করেছে। যার কারণে বেকারত্বের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি উদ্বেগজনক জয়গায় চলে গিয়েছে।

হাল ধরেছে ৫ রাজ্যে

হাল ধরেছে ৫ রাজ্যে

এই প্রকল আর্থিক সংকটে দেশের হাল ধরেছে ৫ রাজ্য। কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু, হরিয়ানা এবং কর্নাটক। এই পাঁচ রাজ্যেই দেশের মোট জিডিপির ২৭ শতাংশ দিয়ে চলেছে। এই তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে দেশের বাণিজ্য নগরি মুম্বই এবং বাণিজ্যের রাজ্য গুজরাত। এই দুই রাজ্য শিল্প কেন্দ্রীক হলেও লকডাউনের ধাক্কা সামলে উঠতে পারেনি।

লকডাউনে চাহিদা বদল ক্রেতার

লকডাউনে চাহিদা বদল ক্রেতার

করোনা সংক্রমণ গোটা দেশে ছড়িয়ে পড়ায় ক্রেতার চাহিদা বদলে গিয়েছে। মাস্ক, স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে। এছাড়া চুল দাঁড়ি কাটার সরঞ্জাম, বিউটি পার্লারের সামগ্রি, এয়ার কন্ডিশনার, বাইক, ভ্যাকুম ক্লিনারের চাহিদা বেড়েছে। কাজেই করোনা সংক্রমণে সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি।

করেল হাল ধরেছে

করেল হাল ধরেছে

সবচেয়ে আশ্চর্যের বিষয় কেরলে সবার আগে করোনা সংক্রমণ ছড়ালেও আশ্চর্যজনক ভাবে নিজেদের সংক্রমণ কমিয়ে এনেছে। শুধু তাই নয় দেশের অর্থনীতিরও হাল ধরেছে কেরল। সুষ্ঠুভাবে পথ দেখাচ্ছে কেরল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+