Mitali Express: অশান্তির আবহে বাংলাদেশেই পড়ে মিতালি এক্সপ্রেস, চিন্তায় রেল! কতটা আধুনিক এই ট্রেন?
কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয় বাংলাদেশ (Bangladesh)! আর সেই আন্দোলনের মোড় ঘুরে যায় পরিবর্তে কালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার (bangladesh EX pm sheikh hasina) পদত্যাগের চেয়ে পথে নামে সে দেশের যুব সমাজ।
প্রায় একমাসেরও বেশি সময় ধরে সে দেশে অচলবস্তা কার্যত অব্যাহত। যার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের রেল পরিষেবা স্তব্ধ রয়েছে। প্রত্যেকদিনই বাতিল করতে হচ্ছে মৈত্রী এক্সপ্রেস (maitree express) সহ একাধিক ট্রেন।

ছবি সৌজন্য- ANI
কবে স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু জানেন এই অশান্তির মধ্যেই বাংলাদেশে পড়ে মিতালী এক্সপ্রেসের (Mitali Express) ১০টি কামরা। প্রায় এক মাস ধরে ওই ১০ টি কামরা সে দেশে পড়ে রয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করে এই ট্রেন। গত ১৭ জুলাই শেষবার বাংলাদেশে গেছিল মিতালী এক্সপ্রেস। এরপরে বনধ-অশান্তি শুরু হয়ে যায়। বন্ধ হয়ে সমস্ত ট্রেন চলাচল। সে দেশেই থেকে যায় মিতালি এক্সপ্রেসের ১০ টি কামরা (Mitali Express) ।
আর সেগুলিকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেগুলির অবস্থা কী তা নিয়ে রীতিমত চিন্তিত ভারতীয় রেলের আধিকারিকরা। প্রবল অশান্তির আঁচ সেগুলির উপর পড়েনি তো? সেটাই আশঙ্কা রেল আধিকারিকদের। যদিও উত্তর-পূর্ব সীমান্ত রেলের একটি সূত্রের দাবি, ট্রেনটি অক্ষত রয়েছে। নিরাপদে বাংলাদেশ রেলওয়ে মিতালি এক্সপ্রেসের (Mitali Express)১০ টি বগি রেখেছে। তবে ওই ট্রেনের গার্ড, চালক সহ সমস্ত কর্মীদের জরুরি ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হয়।
বিমানে দেশে ফেরেন তারা। শুধু মিতালি এক্সপ্রেসই নয়, মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেসের পরিষেবাও বন্ধ হয়ে রয়েছে। কবে পরিষেবা স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট নয়।
Mitali Express: আধুনিক একটি ট্রেন-
মিতালী এক্সপ্রেস (Mitali Express) নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে। চিলাহাটি জ়িরো পয়েন্ট দিয়ে বাংলাদশে ঢোকে। সেখানে ইঞ্জিন বদল হয়। বাকি রাস্তা বাংলাদেশের ইঞ্জিন টেনে নিয়ে যায়। এই ট্রেনে চারটি বাতানুকূল এগজ়িকিউটিভ কামরা, চারটি বাতানুকূল চেয়ার-কারের সুবিধা রয়েছে। পাশাপাশি ব্রেকভ্যান ও পাওয়ার কার মিলিয়ে মোট ১০ টি কারা রয়েছে এতে।












Click it and Unblock the Notifications