ফের রণহুঙ্কার ড্রাগনের! কোণঠাসা বেজিংয়ের 'কিলার মিসাইল' পরীক্ষণে উত্তেজনা বাড়ল লাদাখে

লাদাখে ক্রমেই পরিস্থিতি আরও বেশি উত্তেজনাপূর্ণ হচ্ছে। এছাড়া আমেরিকার সঙ্গেও সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছি চিনের। এহেন পরিস্থিতিতে ভারত-আমেরিকাকে বার্তা পাঠাতে চিন শক্তিপ্রদর্শনের পথে হাঁটল ফের। আর তারই রেশ টেনে এবার 'কিলার ক্যারিয়ার' ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল চিন।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চিনের দাবি

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চিনের দাবি

সোমবার হওয়া এই পরীক্ষার বিষয়ে চিনের দাবি, তাদের পিএলএ-র রকেট ফোর্স বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তাদের মধ্যে একটি মাঝারি দূর পাল্লার, অপরটি স্বল্পদূর পাল্লার। এই পরীক্ষার কথা জানিয়ে ভারত ও আমেরিকাকে বার্তা দিয়ে বেজিংয়ের তরফে বলা হয়, 'আমরা যেকোনও রকমের যুদ্ধের জন্য প্রস্তুত।'

ভারত-আমেরিকাকে জবাব দিতে এই পরীক্ষা

ভারত-আমেরিকাকে জবাব দিতে এই পরীক্ষা

চিনের পরীক্ষিত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি ২৫০০ মাইল দূরত্ব অতিক্রান্ত করতে পারে এবং এটি মার্কিন রণতরী নিমিৎজের জন্য একটা সতর্কবাণী বয়ে এনেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে ইউএস এয়ার ফোর্সের গ্লোবাল স্ট্রাইক কমান্ড ৪২০০ মাইল অতিক্রম করতে সক্ষম এলজিএম ৩০ পরীক্ষা করে। এর জবাবেই চিনের এই জোড়া পরীক্ষণ বলে মনে করা হচ্ছে। এদিকে এই একই ঢিলে চিনের দুই পাখিও মারা হল বলে মত বিশেষজ্ঞদের।

চিনের বিরুদ্ধে তৈরি ভারতও

চিনের বিরুদ্ধে তৈরি ভারতও

কয়েকদিন আগেই ভারতীয় সেনা ওড়িশার বালাসোরে এক মিসাইলের সফল পরীক্ষা করে৷ ১৫ জুলাই ও ১৬ জুলাই শত্রুট্যাঙ্ক গুঁড়িয়ে দিতে সক্ষম ধ্রুবাস্ত্রের পরীক্ষা করা হয়৷ শত্রুট্যাঙ্ক ধ্বংস করতে হেলিকপ্টার থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়৷ তবে হেলিকপ্টার ছাড়াই পরীক্ষাটি হয়েছে৷ লাদাখে চিনের ট্যাঙ্ক মোতায়েন বাড়তে এই পরীক্ষা বেজিয়ংকে বার্তা দেওয়ার শামিল বলে মনে করা হয়। এছাড়া ভারতের কাছে দ্রুত আসতে চলেছে রাশিয়ার এস-৪০০ মিসাইল সিস্টেম। অপর দিকে সেই সিস্টেম চিন পাবে না এখনই।

এস ৪০০ মিসাইল নিয়ে রাশিয়ার কাছে ধাক্কা খায় চিন

এস ৪০০ মিসাইল নিয়ে রাশিয়ার কাছে ধাক্কা খায় চিন

কয়েকদিন আগে রাশিয়া জানিয়ে দেয়, চিনকে দেওয়া হবে না এস ৪০০ মিসাইল। পরে কখন তা তাদের হাতে তুলে দেওয়া হবে তা নিয়েও কোনও স্পষ্ট বার্তা দেয়নি রাশিয়া। এর আগে ভারতকে এই মিসাইলসিস্টেম দ্রুত দেওয়ার বিষয়ে রাশিয়া সম্মত হলে তা নিয়ে আপত্তি তুলেছিল চিন। কারণ রাশিয়া থেকে লাদাখের জন্যে তারাও একই অস্ত্র কিনেছিল। তবে এখন দেখা যাচ্ছে চিনের হাতে সেই অস্ত্র আর পৌঁছাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+