তিক্ততা চরমে, তবু গুজরাতে ডুবন্ত ২ পাক নৌবাহিনীর কর্মীকে উদ্ধার ভারতের

প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের ঘোষণা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। তবু গুজরাত উপকূলে দুই ডুবন্ত পাকিস্তানি নৌসেনা কমান্ডোকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

নয়াদিল্লি, ১৩ এপ্রিল : প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের ঘোষণা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। তবু গুজরাত উপকূলে দুই ডুবন্ত পাকিস্তানি নৌসেনা কমান্ডোকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।

সূত্রের খবর, একদল ভারতীয় মৎস্যজীবীকে ধাওয়া করে পাক নৌবাহিনীর জাহাজ। ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগলে পাক জাহাজ ডুবতে শুরু করে।

তিক্ততা চরমে, তবু গুজরাতে ডুবন্ত ২ পাক নৌবাহিনীর কর্মীকে উদ্ধার ভারতের

মনে করা হচ্ছে ওই ডুবে যাওয়া জাহাজে ৬ জন পাকিস্তানি কমান্ডো ছিলেন। তিনজনের ডুবে মৃত্যু হয়েছে। ১ জন এখনও নিখোঁজ। মৃতদেহগুলি পাকিস্তান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

গুজরাতের উপকূলে ভারতীয় মৎস্যজীবীরা ৭টি নৌকা নিয়ে গিয়েছিল। তখনই পাক জাহাজ তাদের ধাওয়া করে। মৎস্যজীবীদের নৌকা ঘিরে ধরে তাদের পাক জলসীমার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মৎস্যজীবীদের একটি নৌকা ধাক্কা মারে পাক জাহাজে।

পাক জাহাজ ডোবার খবর পেয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ 'অরিঞ্জয়' ঘটনাস্থলে পৌঁছয়। ২ ডুবন্ত পাক নৌবাহিনী কমান্ডোকে উদ্ধার করে এবং তাদের প্রাথমিক চিকিৎসা করে ফিরিয়ে দেওয়া হয়। পরে পাক কর্তৃপক্ষও ভারতীয় মৎস্যজীবীদের ছেড়ে দেয় বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+