India-Bangladesh: কলকাতা এবং নয়া দিল্লির দূতাবাসে কর্মরত দুই কূটনীতিককে বরখাস্ত! বাংলাদেশে ফেরার নির্দেশ
India-Bangladesh: দুই কুটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। দুজনেই ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। হাসিনা সরকারের (Sheikh Hasina) পতন ঘটেছে। নোবেলজয়ী মহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশর বুকে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার।
আর এরপর থেকেই বিভিন্ন পদ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ আধিকারিকদের সরানোর প্রক্রিয়া চলছে। আর এর মধ্যেই এবার ভারতীয় দূতাবাসে কর্মরত দুই কুটনীতিককে সরিয়ে দেওয়া হল (India-Bangladesh) । তাঁদের নির্দিষ্ট কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই দুই কূটনীতিককে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, দ্রুত তাঁদের বাংলাদেশে ফিরতেও বলা হয়েছে। কিন্তু কেন এই ব্যবস্থা তা অবস্য সে দেশের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে এতদিন সে দেশর মধ্যেই রদবদল প্রক্রিয়া চললেও এই প্রথম কোনও কূটনীতিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, যে দুজন কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে তাঁদের মধ্যে একজন হলেন শাবান মাহমুদ। যিনি নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন।
আরও একজন কূটনীতিকেও সরানো হয়েছে। তিনি হলেন রঞ্জন সেন। যিনি কলকাতার দূতাবাসে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। আগামী ২০২৬ সাল পর্যন্ত রঞ্জন সেনের কাজের মেয়াদ ছিল। কিন্তু তা শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হল তাঁকে। জানা যায়, কলকাতা দূতাবাসে কর্মরত রঞ্জন সেনকে তৎকালীন শেখ হাসিনা সরকার পুনঃনিযুক্ত করেছিলেন। ফলে তাঁর ঢাকা ফেরার ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। ধীরে ধীরে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শুরু হয় আন্দলন। ছাত্রসমাজ পথে নামে। উত্তাল হয়ে ওঠে ঢাকা সহ সেখানকার পরিস্থিতি।
রাতারাতি বাংলাদেশ থেকে একাধগিক ভারতীয় কুটনীতিক, পরিবার এবং বেশ কয়েকজন কর্মীকে সরিয়ে নিয়ে আসা হয় ভারতে। এমনকি পরে আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। সে দেশ থেকে পালিয়ে এসে আপাতত ভারতেই রয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তবে নোবেলজয়ী মহাম্মদ ইউনূসের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা দুজনের মধ্যে হয়েছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications