রাজনৈতিক অস্থিরতার মধ্যেই করোনা আক্রান্ত মহারাষ্ট্রের রাজ্যপাল কোশিয়ারি, ভর্তি হাসপাতালে

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই করোনা আক্রান্ত মহারাষ্ট্রের রাজ্যপাল কোশিয়ারি, ভর্তি হাসপাতালে

শিবসেনা মন্ত্রী একনাথ শিন্ডে একঝাঁক বিধায়কের সঙ্গে বিদ্রোহী হয়ে উঠেছেন। আর তার জেরেই মহারাষ্ট্রে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। তাঁকে দক্ষিণ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই করোনা আক্রান্ত মহারাষ্ট্রের রাজ্যপাল কোশিয়ারি, ভর্তি হাসপাতালে

মহারাষ্ট্রের রাজ্যপাল ৮০ বছরের কোশিয়ারিকে প্রকাশ্যে করোনা বিধি মেনে চলতে দেখা গিয়েছে। তাঁর মুখে সব সময় মাস্ক দেখা গিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, বুধবার কোশিয়ারিকে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। দেশের পাশাপাশি মহারাষ্ট্রে করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে। যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩,৬৫৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সোমবারের থেকে মঙ্গলবারে করোনা আক্রান্তের হার ৫৫ শতাংশ বৃদ্ধি পায়। যার ফলে মহারাষ্ট্রে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে মহারাষ্ট্রে সক্রিয় রোগীর সংখ্যা ২৪,৯১৫। মঙ্গলবার মহারাষ্ট্রের মধ্যে মুম্বইয়ে সংক্রমণের হার সব থেকে বেশি ছিল।

মঙ্গলবার শুধু মুম্বইয়ে ১,৭৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনায় সুস্থের হার ৯৭.৮২ শতাংশ। মৃত্যুর হার ১.৮৬ শতাংশ। সোমবার মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২,৩৫৪ জন। তার তুলনায় মঙ্গলবারের আক্রান্তের সংখ্যা ১,৩০৫ বা ৫৫ শতাংশ বেশি ছিল।

অন্যদিকে, দেশে করোনা সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,২৪৯ জন। ১৩ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার মহারাষ্ট্রে দিনভর রাজনৈতিক উত্তেজনা অব্যাহত ছিল।

একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়করা গুজরাটের সুরাট থেকে অসমে চলে এসেছেন বলে জানা গিয়েছে। তাঁদের গুয়াহাটির রেডিসন ব্লু নামের একটি রিসর্টে রাখা হয়েছে। সোমবার রাত থেকে একনাথ শিন্ডে সহ মহারাষ্ট্রের একাধিক বিধায়ক ও মন্ত্রী গায়েব হয়ে যান। ফোনে তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না।

মঙ্গলবার সকালে জানা যায়, তাঁরা গুজরাটের সুরাটে একটি পাঁচতারা হোটেলে রয়েছেন। তাঁদের বিজেপিকে সমর্থন করার সম্ভবনা জোড়াল হয়েই। এরপরেই মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি জোটের সংখ্যাগরিষ্ঠতা প্রশ্নের মুখে পড়ে। মঙ্গলবার সারাদিন উত্তেজনা থাকলেও একনাথ শিন্ডে বা বাকি বিদ্রোহী শিবসেনা বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা যায় না।

তবে মঙ্গলবার সন্ধের দিকে উদ্ধব ঠাকরেকে একনাথ শিন্ডে বার্তা পাঠায় বলে জানা গিয়েছে। সেখানে উদ্ধব ঠাকরেকে বিজেপির সঙ্গে জোট করতে বলেন, না হলে শিবসেনা ভেঙে যাবে তিনি সতর্ক করেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+