নতুন সংসদ ভবন উদ্বোধনে না ২০ টি বিরোধী দলের, নেই তৃণমূলের কোনও প্রতিনিধি
বিরোধিতার মধ্যেই নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেন আমন্ত্রণ করা হল না? এই প্রশ্ন তুলে সংসদ ভবন বয়কটেক ডাক দেন বিরোধীরা। ২০ টি রাজনৈতিক দল একজোট হয়ে বিরোধিতা করেছে।
শীর্ষ আদালতে সেই বিরোধীদের আর্জি খারিজ হয়ে যাওয়ার পর ভবন উদ্বোধনে আর কোনও বাধা ছিল না। তাই পরিকল্পনামাফিক রবিবার সকালে উদ্বোধন হল নতুন সংসদ ভবন। ঠিক সকাল সাড়ে ৭টায় নতুন সংসদ ভবনে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে পূজায় বসেন তিনি। পূজা শেষ হওয়ার পর সেঙ্গলের সামনে বসতে দেখা যায় মোদীকে।] এরপর মোদীর হাতে তুলে দেওয়া হয় ঐতিহ্যবাহী সেঙ্গল। প্রধানমন্ত্রী সেটি হাতে নিয়ে হেঁটে যান ও লোকসভার স্পিকারের চেয়ারের পাশে স্থাপন করেন।
যাঁরা এই নতুন সংসদ ভবন তৈরি করেছেন সেই কর্মীদের সম্মান জানান মোদী। তারপরই হয় সর্ব ধর্মের প্রার্থনা, যাতে অংশ নেয় বহু ধর্মের মানুষ।
১৯২৭ সালে যে সংসদ ভবন তৈরি হয়েছিল, তাতেই কাজ চলছিল এতদিন ধরে। তবে সেই ভবনে আর পর্যাপ্ত ব্যবস্থা করা যাচ্ছিল না। সে কারণেই সংসদ ভবন তৈরির ভাবনা আসে। বর্তমানে নতুন সংসদ ভবনে লোকসভায় ৮৮৮ জন সদস্য একসঙ্গে বসতে পারবেন। রাজ্যসভায় বসতে পারবেন ৩০০ জন সাংসদ। দুই সভা যদি একসঙ্গে বসে, সে ক্ষেত্রে লোকসভা কক্ষে ১২৮০ জন সাংসদ বসতে পারেন।
সারা দেশের বিভিন্ন জায়গা থেকে উপাদান এনে সংসদ ভবন তৈরি করা হয়েছে। যেমন, মহারাষ্ট্রের নাগপুর থেকে আনা হয়েছে টিক উড, রাজস্থানের মারমাথুরা থেকে আনা হয়েছে লাল ও সাদা পাথর। কার্পেট আনা হয়েছে উত্তর প্রদেশের মীর্জাপুর থেকে, ত্রিপুরা থেকে আনা হয়েছে বাঁশ।
এই সংসদ ভবন উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ৭৫ টাকার কয়েন উদ্বোধনও করা হয়েছে। টাটা প্রজেক্ট লিমিটেডের তৈরি এই ভবনে রয়েছে একটি বিশেষ হল, সাংসদদের জন্য লাউঞ্জ, একাধিক কমিটির জন্য আলাদা আলাদা ঘর, নৈশভোজের জায়গা, বিরাট পার্কিং লট।

তিনকোনা আকারের এই ভবন তৈরি হয়েছে ৬৪ হাজার ৫০০ বর্গমিটার এলাকা জুড়ে। এতে থাকবে তিনটি মেন গেট- জ্ঞান দ্বার, শক্তি দ্বার ও কর্ম দ্বার। ভিআইপি, সাংসদ ও দর্শকদের জন্য আলাদা আলাদা জায়গা থাকবে। থাকবে একাধিক অত্যাধুনিক ব্যবস্থা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications