ভারতে লকডাউনে বিয়ে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের! আয়োজনে তৎপরতা শুরু বেঙ্গালুরুতে
ভারতে লকডাউনে বিয়ে হবে মন্ত্রীর ছেলের! আয়োজনে তৎপরতা শুরু বেঙ্গালুরুতে
এপ্রিলের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুতে জাঁকজমক সহকারে এনগেজমেন্ট পর্ব সারেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিল। এরপর লকজাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। আর সেই লকডাউনের মধ্যেও এবার প্রাক্তন 'মন্ত্রী' কুমারস্বামীর ছেলের বিয়ে সম্পন্ন হবে। কীভাবে ঘটনাবলী এগোচ্ছে দেখে নিন।

নিখিল রেবতীর বিয়ে!
বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে। প্রথম পর্বের লকডাউনেই তা হয়ে গেছে। আর সেই উপলক্ষ্য়ে লকডাউনের মধ্যেও কর্ণাটকের প্রাক্তনমুখ্যমন্ত্রীর ছেলের বাগদানে হাজির ছিলেন ভিভিআইপি একাধিক ব্যক্তিত্ব। এরপর পালা বিয়ের।

বিয়ের আয়োজনের তদারকি
ছেলের বিয়ের দিন ১৫-২০ জন অতিথি হাজির থাকবেন বলে জানিয়েছেন এইচ ডি কুমারস্বামী। যিনি নিজেই বিয়ের আয়োজনের তদারকি করছেন। ইতিমধ্যেই বেঙ্গালুরুর বিলাসবহু এলাকায় সেই প্রস্তুতি পর্ব চলছে। যেখানে অনেকেই লকডাউনে হাত লাগিয়েছেন মন্ত্রীর ছেলের বিয়ের আয়োজনে।

কুমারস্বামীর দাবি
কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর দাবি, বেশি লোকজন এই অনু্ষ্ঠানে যোগ দেবেননা। শুধু পরিবারের কয়েকজন নিয়েই হবে বিয়ে। তবে, বিয়ের বাঁশ বাধার কাজে ইতিমধ্যেই লকডাউনের মাঝেও একসঙ্গে বহু মানুষকে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications